Ajker Patrika

ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৫: ০৭
ম্যাচ চলাকালে মাঠেই মারা গেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড
মাইকেল এনেরামো। ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মাইকেল এনেরামো। আর বাঁচানো যায়নি নাইজেরিয়ান সাবেক ফরোয়ার্ডকে। মাঠেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গতকাল কাদুনার উংওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ৪০ বছর বয়সী এনরামো দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়েছিলেন। প্রথমার্ধে পুরো সময় খেলেছিলেন এনরামো। বিরতির পর মাঠে ফিরে অল্প সময়ের মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়েন, যা উপস্থিত সবাইকে স্তম্ভিত করে দেয়।

এনেরামোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি। তিনি বলেন, ‘এটি ভীষণ মর্মান্তিক ঘটনা। এই মুহূর্তে আমার বলার মতো কোনো ভাষা নেই।’

ক্লাব পর্যায়ে সফল ক্যারিয়ার গড়া এনেরামো আন্তর্জাতিক ফুটবলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। নাইজেরিয়ার হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। তিউনিসিয়ার হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত নিজের দেশকেই বেছে নেন এই ফরোয়ার্ড। তিউনিসিয়ার ঐতিহ্যবাহী ক্লাব এসপেরেনস স্পোর্টিভ দে তিউনিসের হয়ে দারুণ পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ‘দ্য ট্যাঙ্ক’ নামে পরিচিত ছিলেন এনেরামো। ক্লাবটির হয়ে তিনি একাধিক শিরোপা জিতেছিলেন তিনি।

এ ছাড়া তুরস্কের সিভাস্পোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসেকসেহিরসহ আরও বেশ কিছু ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছিলেন এনেরামো। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নাইজেরিয়ার জার্সিতে অভিষেক হয় তাঁর। একই বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে নাইজেরিয়া ও বিশ্ব ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত