
ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটির নেতৃত্বে থাকছেন যথারীতি নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে আছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়। দলে রাখা হয়েছে সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফারিহা ইসলাম তৃষ্ণাদের মতো পরিচিত মুখ। এ ছাড়া সুযোগ পেয়েছেন সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌসের মতো ক্রিকেটাররা। নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। বাদ পড়েছেন শারমিন সুলতানা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে ছিলেন এই ব্যাটার।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে স্বাগতিক দল ও নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে জ্যোতিরা। সেই সিরিজ শেষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে দল যাবে লাফবরোতে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। ১২ দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ১৪ জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, তাজ নেহার।

প্রথম দিনটা বাংলাদেশের, দ্বিতীয় দিনটা পাকিস্তানের, তৃতীয় দিনটা বাংলাদেশের—মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম তিন দিনের সারমর্ম এটাই। কোন দল চালকের আসনে, সেটা হলফ করে বলার কোনো উপায় নেই। মেহেদী হাসান মিরাজের মতে ম্যাচ এখন ফিফটি-ফিফটি অবস্থায় আছে।
২৩ মিনিট আগে
বৃষ্টির বাগড়ায় পড়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ড। বেরসিক বৃষ্টির হানায় এদিন শেষ হয়েছে চারটি ম্যাচ। অন্যদিকে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। বৃষ্টির দাপটের দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম শেখ, জাকির হাসান এবং শাহাদাত হোসেন সবুজ।
১ ঘণ্টা আগে
‘ধানখেতের উইকেট’, ‘স্পিনবান্ধব উইকেট’ বানানোর কারণে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা কম হয়নি। তবে এবার মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে দেখা যাচ্ছে ব্যতিক্রমী চিত্র। সবুজ উইকেটে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদিরা ছড়ি ঘুরিয়েছেন। তবে মেহেদী হাসান মিরাজ যে এই পেস বান্ধব উইকেটে
২ ঘণ্টা আগে
জিতলেই লিগ শিরোপা, আর সে জয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে—দ্বৈত আনন্দের এমন হাতছানি নিয়েই আজ ঘরের মাঠে এল ক্লাসিকো খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচ যদি ড্রও হয়, তাহলেও শিরোপা জিতবে হান্সি ফ্লিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে আজ খেলছেন না কিলিয়ান এমবাপ্পে।
৩ ঘণ্টা আগে