
সতীর্থ থেকে প্রতিপক্ষ—মাত্র কদিনের ব্যবধানেই বাবর আজম-নাহিদ রানার সম্পর্কটা এভাবেই বদলে যাচ্ছে। গত রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুজনে একসঙ্গে পেশোয়ার জালমি চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপন করেছেন। তবে শুক্রবার মিরপুরে রানা-বাবর তো আর ‘বন্ধু’ থাকছেন না। গতিতারকা রানাকে কীভাবে সামলাবেন, এই পরিকল্পনাই করতে হবে বাবরকে।
হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে গত রাতে ৯ বছর পর পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল পেশোয়ার জালমি। শিরোপা জয়ের পর গতিতারকা রানাকে জড়িয়ে ধরেন পেশোয়ার জালমির স্বত্ত্বাধিকারী জাভেদ আফ্রিদি। পুরো দলের সঙ্গে তো বটেই, বাবর-রানার সঙ্গে আলাদা করে ছবিও তুলেছেন আফ্রিদি।
আফ্রিদির সঙ্গে বাবর-রানা চ্যাম্পিয়ন হওয়ার পর ছবি তুললেও শুক্রবার মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাঁরা (রানা-বাবর) হয়ে যাবেন প্রতিপক্ষ। বাংলাদেশ-পাকিস্তান দুই দল এখনো একাদশ না দিলেও রানা-বাবরের স্ব স্ব একাদশে থাকাটা একরকম নিশ্চিত। লাহোরে গত রাতে ফাইনালসেরা অ্যারন হার্ডি দুই জনের (বাবর-রানা) লড়াই নিয়ে একটু মজাই করেছেন। হার্ডি বলেন, ‘আমি জানি তার (রানা) সামনে এক সপ্তাহের মধ্যে টেস্ট ক্রিকেট আছে। এটাও জানি যে বাবর তাকে মোকাবিলা করতে খুব একটা আগ্রহী নয়। তাই এখানে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে।’
থমবারের মতো পিএসএলে অংশ নিয়ে ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমিতে রানা নিয়েছেন ৯ উইকেট। যার মধ্যে এক ম্যাচে ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়ে কিপটে বোলিংয়ের রেকর্ডও গড়েছেন বাংলাদেশের গতিতারকা। এবারের পিএসএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই ভাগে অনাপত্তিপত্র দিয়েছে। যার মধ্যে গত রাতে ফাইনালে ৪ ওভারে ২২ রানে নিয়েছেন ২ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েলকে বাউন্সারে বোকা বানানোর পর রানা ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতির ইয়র্কারে বোল্ড করেছেন হুনাইন শাহকে।
শুধু এবারের পিএসএলেই নয়, ২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রানা ক্রিকেট বিশেষজ্ঞদের সুনাম কুড়িয়েছেন। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে ফাইনালসেরা হার্ডি রীতিমতো মুগ্ধ রানাকে দেখে। রানা বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে আশা ২৭ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারের, ‘মানে, সে তিন দিন আগে বিমান থেকে নেমেছে। আর আজও (গতকাল) দ্রুত গতিতে বোলিং করেছে। যখন সে করাচিতে পুরো ছন্দে ছিল এবং ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে বোলিং করছিল, ব্যাটারদের জন্য সেটা ভীষণ কঠিন ছিল। আমি তাকে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় দেখতে চাই। তার মানের ক্রিকেটারকে সবাই স্বাগত জানাবে। তাকে দেখে ভীষণ উচ্ছ্বসিত।’
লাহোরে গত রাতে শিরোপা জিতে রানা যেন ২০২৫ পিএসএলের স্মৃতিও ফিরিয়ে এনেছেন। গত পিএসএলে তাঁকে পেশোয়ার জালমি নিলেও টুর্নামেন্টটা তাঁর কেটেছিল বেঞ্চে বসে। এমনকি সেই টুর্নামেন্টে পেশোয়ার চ্যাম্পিয়নও হয়নি। তিনি মনে করিয়েছেন রিশাদ হোসেনকে। গত বছর কোয়েটা গ্ল্যাডিয়েটয়র্সের বিপক্ষে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স। মাঠ থেকে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রিশাদ।
রানা-রিশাদ দুজনই স্ব স্ব দলকে পিএসএলে চ্যাম্পিয়ন করাতে অসামান্য অবদান রেখেছেন। রিশাদ গতবার ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে নিয়েছিলেন ১৩ উইকেট। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শুধু রানা-রিশাদই মাঠ থেকে পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, শরীফুল ইসলামও পিএসএলে শিরোপাজয়ী দলের অংশ। ২০১৭ পিএসএলে চ্যাম্পিয়ন পেশোয়ারের ফাইনালের একাদশে তামিম-সাকিব সুযোগ না পেলেও তাঁদের খেলিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। আর গতবার শিরোপা নির্ধারণী ফাইনালে সাকিবকে লাহোর কালান্দার্স না খেলালেও তাঁর মাঠে নামার সুযোগ হয়েছিল।
| ক্রিকেটার | সাল | দল |
|---|---|---|
| সাকিব আল হাসান, তামিম ইকবাল | ২০১৭ | পেশোয়ার জালমি |
| সাকিব আল হাসান, রিশাদ হোসেন | ২০২৫ | লাহোর কালান্দার্স |
| নাহিদ রানা, শরীফুল ইসলাম | ২০২৬ | পেশোয়ার জালমি |

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবার দুর্নীতি খুঁজে পেয়েছেন টয়লেটেও। যেসব নারীরা কাজ করছেন, তাঁদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এসেছে তাঁর কাছে। এমন কর্মকাণ্ড দেখে ক্ষুব্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক।
১ ঘণ্টা আগে
আফ্রিকান ফুটবল মানচিত্রে সবচেয়ে উঁচু আসনটা এখনো মিসরেরই। পকেটে সাতটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট (আফকন), অথচ বিশ্বমঞ্চে দাঁড়ালেই যেন চেনা ছন্দ হারিয়ে ফেলে নীল নদের দেশের যোদ্ধারা। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত একটি জয়ের দেখা না পাওয়া পরিসংখ্যানটি কোনোভাবেই মিসরের ফুটবল ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়। তব
২ ঘণ্টা আগে
ফারহান ইউসুফ চার মারার পরই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উৎসবের আমেজ। পেশোয়ার জালমির ডাগআউট থেকে ক্রিকেটাররা আত্মহারা হয়ে মাঠে ঢুকেছেন। ৯ বছর পর পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ কি এত সহজে থামে! বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা ইতিহাসের অংশ হয়ে গেলেন। বাবর আজম প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে জিতলেন পিএসএল
২ ঘণ্টা আগে
মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—দুই দলেরই পয়েন্ট ৪। মুম্বাই খেলেছে ৯ ম্যাচ। আর লক্ষ্ণৌ খেলেছে ৮ ম্যাচ। তবে নেট রানরেটের কারণে ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে মুম্বাই ও লক্ষ্ণৌ। আজ যে দল হারবে, তার বাদ পড়া অনেকটাই নিশ্চিত। বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে মুম্বাই ইন্ডিয়ানস
৪ ঘণ্টা আগে