
আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ রানার পথচলা এক বছরও হয়নি। সর্বসাকল্যে খেলেছেন ৯ ম্যাচ। এই অল্প সময়েই গতির ঝড়ে আলোড়ন তুলেছেন বাংলাদেশের এই তরুণ পেসার। দুবাইয়ে আগামীকাল ভারতের বিপক্ষে নামার আগে নাহিদ রানাকে নিয়ে চলছে যত আলোচনা।
বাংলাদেশের জার্সিতে খেলা ৯ ম্যাচের মধ্যে নাহিদ রানা খেলেছেন ৩ ওয়ানডে। মাত্র ৩ ওয়ানডে খেলে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির আগে আইসিসিতে সাক্ষাৎকারও দিয়েছেন নাহিদ রানা। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে অনেকবার প্রশ্ন করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নাহিদ সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত বোলিং করছে। যখন সে গতিতে আক্রমণ করে, তখন পুরো বোলিং বিভাগ উজ্জীবিত হয়। এটা আমাদের দারুণ অনুপ্রেরণা দেয়, প্রতিপক্ষকে কীভাবে চ্যালেঞ্জ জানানো যায়। আমি চাই, সে ফিট থাকুক ও ধারাবাহিক পারফর্ম করুক। ভারতের বিপক্ষে সে আগেও খেলেছে, শান্ত আছে, নিজের কাজটা ঠিকঠাক করার চেষ্টা করছে। আশা করি, আগামীকাল সুযোগ পেলে দলকে বড় অবদান রাখবে।’
১৪০-১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে ব্যাটারদের ভড়কে দিতে ওস্তাদ নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল সব জায়গাতেই তিনি গতির ঝড় তুলছেন। সদ্য শেষ হওয়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। ২২ বছর বয়সী এই ক্রিকেটারের এত ম্যাচ খেলা বাড়তি চাপ হচ্ছে কি না, সে ব্যাপারে শান্ত বলেন, ‘রানা ঠিক আছে। অবশ্যই বিপিএলে অনেকগুলো ম্যাচ একটানা খেলেছে। ফিজিও ও ট্রেনার তার ওয়ার্কলোডটা দেখছে। আগামীকাল যদি সে খেলার সুযোগ পায়, তাহলে সতেজই থাকবে। মোটামুটি ভালোভাবেই সে খেলার জন্য প্রস্তুত আছে।’
নাহিদ রানার পাশাপাশি তাসকিন আহমেদ,তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান-বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন এই চার পেসার। বাংলাদেশের এমন পেস বোলিং লাইনআপ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশংসা ঝরেছে শান্তর কণ্ঠে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের পেস আক্রমণ এখন অনেক উন্নত। একসময় আমরা পেস বোলিং নিয়ে ভুগেছি, কিন্তু এখন মানসম্পন্ন পেসার উঠে আসছে। তাসকিন ও নাহিদের মতো গতিময় বোলাররা অধিনায়ক হিসেবে আমাকে দারুণ সুবিধা দিচ্ছে। আমি চাই তারা নিজেদের গতি ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে দলকে সহায়তা করুক। রাতের আলোয় বল সুইং করবে, তাই যদি তারা ভালো লাইন-লেংথ ধরে রাখতে পারে, তবে দল উপকৃত হবে।’
২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। বিপিএলের বাইরে এটাই তাঁর প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশের তরুণ পেসারকে নিয়ে পেশোয়ার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ছবিও পোস্ট করেছে।

মার্তিনেসের পাশাপাশি অলি ওয়াটকিন্স ও এজরি কনসাকেও পাচ্ছে না ভিলা। ২০২৬ বিশ্বকাপে খেলা এই তিন ফুটবলারকে বাড়তি বিশ্রাম দিয়েছেন এমেরি। ভিলা কোচ জানান, বিশ্বকাপের কারণে দেরিতে মৌসুম শেষ হওয়ায় চার সপ্তাহের বিশ্রাম প্রয়োজন ছিল এই তিন ফুটবলারের।
২১ মিনিট আগে
চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন লিটন। সিরিজের প্রথম টেস্টে আগামীকাল সকাল ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচে খেলতে আর কোনো বাধা রইল না লিটনের জন্য।
১ ঘণ্টা আগে
বাবা হারানোর শোকে এখনো মুহ্যমান লিওনেল মেসি। গত ৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসি। চার দিন পর হোর্হেকে নিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
২ ঘণ্টা আগে
প্রায় দুই যুগের অপেক্ষা শেষ হচ্ছে বাংলাদেশের। ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল সকালে অজিদের বিপক্ষে খেলতে নামবে অতিথিরা। তার আগে দোয়া চাইলেন মুমিনুল হক সৌরভ।
৩ ঘণ্টা আগে