
ফিফার বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। একই সঙ্গে ভবিষ্যতে বৈশ্বিক ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উদ্যোগ নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এএফসির ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে শেখ সালমান বলেন, ‘আমি আশা করি, বৈশ্বিক ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উদ্যোগ যথাসময়ে, স্বচ্ছ ও অর্থবহ উপায়ে কনফেডারেশনগুলো, ফিফা কাউন্সিল, সদস্য সংস্থা এবং অন্যান্য অংশীজনের সামনে উপস্থাপন ও আলোচনা করা হবে।’
ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সবসময় যথাযথ পরামর্শ, যৌথ সংলাপ এবং আমাদের খেলার প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোর প্রতি সম্মান বজায় রেখেই নির্ধারিত হওয়া উচিত।’
এর আগে বৃহস্পতিবার সদস্য সংস্থাগুলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে শেখ সালমান ফিফার প্রস্তাব উপস্থাপনের পদ্ধতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন।
কুয়ালালামপুরভিত্তিক এএফসি ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের একটি। সংস্থাটি এশিয়া, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া অঞ্চলের ক্লাব ও জাতীয় দলের আঞ্চলিক প্রতিযোগিতাগুলোর পরিচালনার দায়িত্ব পালন করে।
সম্প্রতি ফিফা বিশ্বকাপসহ নিজেদের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার জন্য গঠিত একটি নতুন ইউনিটের প্রায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে সর্বোচ্চ ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল। তবে মঙ্গলবার ঘোষিত এই প্রস্তাবটি এএফসিসহ বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে পড়ে। এএফসির অভিযোগ ছিল, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
বিতর্কের মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর সংস্থাটি পরিকল্পনাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফার দেওয়া বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘সব পক্ষের মতামত মনোযোগ দিয়ে শোনার পর স্পষ্ট হয়েছে যে এই প্রকল্প এমন বিভাজনের সৃষ্টি করেছে, যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, শুরুতে যে লক্ষ্য সামনে রেখে এটি নেওয়া হয়েছিল, তার স্বার্থে আর উপযোগী নয়।’
আলোচিত বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে চান ইনফান্তিনো, ‘এখন আমার লক্ষ্য হলো আগামী দিন ও সপ্তাহগুলোতে সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও একত্র করা, আমাদের সবার অভিন্ন স্বার্থ—ফুটবলকে সামনে রেখে। বিশেষ করে যেসব দেশের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, সেখানে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখাই আমাদের উদ্দেশ্য।’

ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
৮ মিনিট আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
২ ঘণ্টা আগে
দারুণ ব্যাটিং করে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের আলোটা নিজের দিকে টেনে নেন মেহেদী হাসান মিরাজ। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিরাজ সেঞ্চুরির দেখা পেলেও ব্যাটিং নিয়ে চিন্তা কমছে না বাংলাদেশের। মিরাজ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
২ ঘণ্টা আগে
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগে