
২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে বাকি নেই দুই সপ্তাহও। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। দরজায় যখন কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ, এই মুহূর্তে ফিফার কাছে ডোনাল্ড ট্রাম্প ইস্যুতে তদন্তের আওয়াজ তুলল নরওয়ে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের (এনএফএফ) তদন্তের দাবি মূলত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পুরস্কার নিয়ে। কীভাবে তিনি শান্তি পুরস্কার পেলেন, সেটা জানতে ফিফার নৈতিকতা কমিটির কাছে আবেদন করেছে নরওয়ে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে আজ এনএফএফের সভাপতি লিস ক্লেভনেস বলেন, ‘ফিফার নৈতিকতা কমিটির কাছে আবেদন করার ক্ষেত্রে আমরা একাই উদ্যোগ নিয়েছি। আমার মতে অন্য ফেডারেশনগুলো এটা জানত। তারা চাইলে এখানে স্বাক্ষর করতে পারত। আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কাউকে চাপ দেওয়া অর্থহীন। এতে শুধু অপ্রয়োজনীয় বিরোধ সৃষ্টি হতো।’
২০২৫ সালের ৫ ডিসেম্বর ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল। ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শান্তি পুরস্কার দিয়েছিলেন ট্রাম্পের হাতে। সে মাসেই (গত বছরের ডিসেম্বর) মানবাধিকার সংগঠন ফেয়ারস্কয়ার ফিফার নৈতিকতা কমিটির কাছে একটি অভিযোগ দায়ের করেছিল। তাদের দাবি ছিল, ট্রাম্পকে সমর্থন করে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন ইনফান্তিনো। কী প্রক্রিয়া অনুসরণ করে মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয়েছিল শান্তি পুরস্কার, ফিফা অবশ্য এখনো ব্যাখ্যা দেয়নি।
এ বছরের ফেব্রুয়ারির শেষে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়ে বিশ্বকাপের ওপরও। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নানা অনিশ্চয়তা ছিল। ইনফান্তিনো-ট্রাম্প এই নিয়ে (ইরানের বিশ্বকাপে খেলা) একেক সময় একেক কথা বলছিলেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে খেলবে ইরান। গতকাল এশিয়ার দলটি বিশ্বকাপের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ।

দ্বিতীয়ার্ধে গোয়ার তীব্র গরম আর ফাইনালের টিকিটের তীব্র স্নায়ুচাপের মুখে দাঁড়িয়েও লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ডাগআউট থেকে আসা বদলি ফরোয়ার্ড সাগরিকা তৈরি করেন আরেক ইতিহাস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের রক্ষণভাগকে স্তব্ধ করে দিয়ে জয়সূচক
১৪ মিনিট আগে
গত এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। মোসাদ্দেকের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে অনুপস্থিত থাকা উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান আবার দলে জায়গা পেয়েছেন।
৩৮ মিনিট আগে
৭২ মিনিটে আনিকার পরিবর্তে মাঠে নামেন সাগরিকা। বদলি হিসেবে নেমেই নেপালের রক্ষণভাগে চাপ তৈরি করেন তিনি। ৭৮ মিনিটে তাঁর জোরালো শট দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন আঞ্জিলা সুব্বা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নির্ধারক মুহূর্ত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের রক্ষণভাগের ফাঁক কাজে লাগিয়
১ ঘণ্টা আগে
চলতি বছরের জানুয়ারি মাসে একটি চোটের কারণে সাময়িকভাবে মোরার ছন্দপতন ঘটেছিল। মাঠের বাইরে থাকতে হয়েছিল বেশ কয়েক সপ্তাহ। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে চোট কাটিয়ে দারুণভাবে মাঠে ফিরেছেন এই বিস্ময়-বালক। ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩০ মিনিটে বদলি হিসেবে নেমে নিজের দুর্দান্ত ফিটনেসের
২ ঘণ্টা আগে