
সিরিজ আগেই খুইয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে আজ মিরপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচটা আয়ারল্যান্ডের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করা আইরিশরা এখন ৩৩ ওভারে ৪ উইকেটে করেছে ১২১ রান। রাতে খেলবে আরেক বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। জ্যামাইকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ১৬৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ প্রতিপক্ষের কেবল ১ উইকেট নিতে পেরেছে। উইন্ডিজ করেছে ৭০ রান।এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
মেয়েদের তৃতীয় ওয়ানডে
বাংলাদেশ-আয়ারল্যান্ড
সকাল ১০টা
সরাসরি টি স্পোর্টস
জ্যামাইকা টেস্ট: তৃতীয় দিন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
রাত ৯টা
সরাসরি টি স্পোর্টস ও নাগরিক টিভি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
১৩ ঘণ্টা আগে