এশিয়ান গেমস খেলতে যাওয়ার আগে সেমিফাইনাল খেলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ হকি দলের কোচ কিম ইয়ং। দক্ষিণ কোরিয়ার কোচের সেই আশা পূরণ তো দূরে থাক সর্বশেষবারের পজিশনও অর্জন করতে পারছে না বাংলাদেশ।
সর্বশেষবার ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবার পয়েন্ট তালিকায় চতুর্থ হওয়ায় সপ্তমের লড়াইয়ে নামবেন পুষ্কর খীসা–আশরাফুল ইসলামরা। এশিয়াডের শুরুটা হয়েছিল দুই ম্যাচে হার দিয়ে। শেষটাও হচ্ছে হার দিয়ে। সেটিও আবার আগের হারগুলোর ব্যবধানের চেয়ে বেশি। দুর্দান্ত ছন্দে থাকা ভারতের কাছে ১২–০ গোলে হেরেছে বাংলাদেশ। এতে করে এশিয়াডে ৪১ বছর পর আবারও ভারতের কাছে এত গোল হজম করল বাংলাদেশ।
১৯৮২ দিল্লি এশিয়াডেও ভারতের কাছে ১২–০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ শুরু থেকেই প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়ে। ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন হারমানপ্রিত সিং। দুই মিনিট পর দলের লিড দ্বিগুণ করেন তিনি। ম্যাচে হ্যাটট্রিকপূর্ণ করেন ৩২ মিনিটে। তাঁর মতো হ্যাটট্রিক পেয়েছেন মানদ্বীপ সিংও। জোড়া গোল করা অভিষেকের সঙ্গে একটি করে গোল করেছেন ললিত কুমার, অমিত রুইদাস, নীলকান্ত শর্মা ও গুরজন্ত সিং।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হারলেও কমপক্ষে ২ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ একবারও পায়নি পুষ্কর–আশরাফুলরা। সব মিলিয়ে টুর্নামেন্টে ২৯ গোল হজম করেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে দিয়েছে ১৫ গোল। এবারে এশিয়াডে ভারতের কাছে ১২–০ গোলের হারই বড় ব্যবধানের হার। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৭–২ গোলে হারার পর পাকিস্তানের কাছে হেরেছিল ৫–২ ব্যবধানে। আর আজ হারার আগে মাঝে সিঙ্গাপুর ও উজবেকিস্তানে কাছে ৭–৩ ও ৪–২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
২ ঘণ্টা আগে
ওয়ানডে অভিষেকেই দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার জর্ডান হারমান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ইনিংস খেলে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করছে না আয়োজকেরা। তবে এ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। আয়োজকদের নির্ধারিত হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিল আর্জেন্টিনা। এখন থেকে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন ক্রিস্তিয়ান রোমেরো। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে