
আজ সকালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সকালে এসে দুপুরেই তাঁর চলে যাওয়ার কথা ছিল কলম্বোয়। আইসিসির আমন্ত্রণে আগামীকাল তাঁর দেখার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে আজ আইসিসিকে বুলবুল জানিয়েছেন, তাঁর পক্ষে কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ দেখা সম্ভব হচ্ছে না।
ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে না যাওয়ার বিষয়ে আজ দুপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আইসিসি আমন্ত্রণ জানিয়ে রেখেছিল। আজও ওরা জানতে চেয়েছিল কখন আসছি। যে বিশ্বকাপে আমার দল নেই, সেই বিশ্বকাপে ম্যাচ উপভোগ করতে যেতে পারি না। বিনয়ের সঙ্গে আইসিসিকে জানিয়ে দিয়েছি, আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না।’
ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত মাঠে গড়ানোর পেছনে বড় একটা ভূমিকা আছে আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেটের কূটনৈতিক সংযোগ কাজে লাগিয়ে পিসিবি ও আইসিসিকে নিয়ে একটা সমাধান সূত্র বের করেছেন। ক্রিকেটের এই ডিপ্লোমেসিকে বুলবুল নাম দিয়েছেন ‘কাইট ডিপ্লোমেসি’ হিসেবে। লাহোরের সেই গুরুত্বপূর্ণ সভার আগে বসন্ত উৎসবে তাঁর ঘুড়ি ওড়ানোর ঘটনা বেশ নজর কেড়েছিল। সেখান থেকে এসেছে ‘কাইট ডিপ্লোমেসি’।
আইসিসি চেয়েছিল, ১৫ ফেব্রুয়ারি রোববার বিসিবি সভাপতি তো বটেই, উপমহাদেশের অন্যান্য বোর্ডের প্রধানেরাও যেন মাঠে কলম্বোর প্রেমাদাসায় বসে ম্যাচটি উপভোগ করেন। তবে বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকায় বুলবুল সে আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন না।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিং আর মার্কো জানসেনের ক্যারিয়ারসেরা বোলিংয়ের ওপর ভর করে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে প্রোটিয়ারা। এই জয়ে তারা সুপার এইট
৮ ঘণ্টা আগে
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে ঘুরে ফিরে আসছে পাকিস্তান স্পিনার উসমান তারিকের নাম। পাকিস্তানের এই রহস্যময় অফ স্পিনারের অদ্ভুত বোলিং ভঙ্গি এবং বল ছাড়ার ঠিক আগে সামান্য থেমে যাওয়ার কৌশল ভারতীয় শিবিরে আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতি নয়, বরং বৈচিত্র্য আর ধাঁধার মতো
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে এবং তাঁর একজন চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে জরুরি পরীক্ষা প্রয়োজন। এরপর আদালত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের আগে অবধারিতভাবেই সংবাদ সম্মেলনে এল সেই পুরোনো প্রশ্ন—দুই দলের খেলোয়াড়রা কি এবার একে অপরের সঙ্গে হাত মেলাবেন? জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা নতুন মাত্রা পাওয়ায় ক্রিকেটেও তার রেশ ছড়িয়েছে। তবে চিরপ্রতিদ্
১০ ঘণ্টা আগে