Ajker Patrika

বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলের ফুটবলারকে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১৮
বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় ব্রাজিলের ফুটবলারকে
ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস। ছবি: এএফপি

বিশ্বকাপ ফাইনালের দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এখন ফিফা উইন্ডো ঘিরে সবার ব্যস্ততা। দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা-স্পেনসহ অন্যান্য দলও মাঠে নামবে এই সময়ে। কিন্তু ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস যে কিছুতেই ভুলতে পারছেন না ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায়ঘণ্টা বেজে যাওয়া নয়। একটা ঘটনা এখনো তাঁকে ভূতের মতো তাড়িয়ে বেড়াচ্ছে।

২০২৬ সালের ৫ জুলাই তারিখটা ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায় বলা চলে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর সেলেসাওদের নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা। একের পর এক সুযোগ পেয়েও কার্লো আনচেলত্তির দল সেটা তখন কাজে লাগাতে পারেনি। যার মধ্যে গিমারেসের এক পেনাল্টি মিসও রয়েছে।

কুইনসল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল বিকেল চারটায় শুরু হবে ব্রাজিল-অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথম ম্যাচে নামার আগে ব্রিসবেনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দুই মাস আগের ঘটনা নিয়ে কথা বলেছেন। ব্রাজিলের মিডফিল্ডার বলেন, ‘আগামীকাল যদি আবার কোনো পেনাল্টি নিতে হয়, আমি একটুও দ্বিধা করব না। প্রয়োজনে হাজারও পেনাল্টি নিতে এগিয়ে যাব। নিজের সিদ্ধান্ত ও দায়িত্বের প্রতি অটল থাকি। তবে এটা (নরওয়ের বিপক্ষে পেনাল্টি মিস) ছিল একটি কঠিন মুহূর্ত এবং আমি অনেক কষ্ট পেয়েছি।’

আর্লিং হালান্ডের জোড়া গোলে গত ৫ জুলাই শেষ ষোলো থেকে ব্রাজিলের এক রকম বিদায়ঘণ্টা বেজে যায়। একেবারে অন্তিম সময়ে নেইমার পেনাল্টি থেকে গোল করলেও তা শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। হারের পর নেইমার-ভিনিসিয়ুস জুনিয়ররা অঝোরে কেঁদেছিলেন।

ইশ! যদি গিমারেস পেনাল্টিটা ঠিকমতো নিতে পারতেন, তাহলে ব্রাজিল হয়তো ভিন্ন গল্প লিখত—শেষ ষোলোতে নরওয়ে ম্যাচে ব্রাজিলের ভক্ত-সমর্থকদের এমন চিন্তাভাবনা আসাটাও অস্বাভাবিক নয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান গিমারেস। ব্রাজিলের মিডফিল্ডার বলেন, ‘নিজের ভুলগুলো থেকে শিখতে চাই। আমরা সব সময় জয়ের দিকেই বেশি মনোযোগ দিই। কিন্তু সাধারণত পরাজয়, যে বিষয়গুলো ঠিকমতো হয়নি, এগুলো আমাদের সবচেয়ে বেশি শিক্ষা দেয়। সেখান থেকেই নিজেকে আরও উন্নত করতে পারি।’

ব্রাজিলের পেনাল্টি সমস্যার সমাধান হতে পারেন রাফিনিয়া। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর মতে ২২ পেনাল্টির মধ্যে ২১টিতে গোল করেছেন। তাঁর একমাত্র পেনাল্টি মিস হয়েছিল ২০১৭ সালে যখন তিনি ভিতোরিয়া গিমারায়েসের হয়ে খেলেছিলেন। ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে পেনাল্টিতে শতভাগ সফল রাফিনিয়া।

এবারের ফিফা উইন্ডোতে তিন ম্যাচের দুটিই ব্রাজিল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৯ সেপ্টেম্বর ফের মুখোমুখি হবে ব্রাজিল-অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে সানকর্প স্টেডিয়ামে। সল্টলেকে ৩ অক্টোবর মুখোমুখি হবে ব্রাজিল-ভারত। ফুটবল ইতিহাসে এবারই প্রথমবার মুখোমুখি হচ্ছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত