
ডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
হিলসবোরো স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের পুরো ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
প্রথমার্ধে দুটি ফ্রি কিক আদায় করেন হামজা। আজ অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। হামজা দুয়েকবার ফাউলের শিকার হয়েছেন বটে। তেমন বড় ধরনের কোনো চোটে না পড়ে ম্যাচটি দারুণভাবে শেষ করেন হামজা।
ম্যাচ শেষ করে সিলেটের বিমান ধরতে হবে হামজাকে। কাল সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। পরে নিজগ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি। পরশু হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি।

এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।

আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
১৬ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে নুয়ান থুসারাকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিষয়টি নিয়ে রীতিমতো বিতর্কের জন্ম দিলেন এই পেসার। আইপিএল খেলার অনুমতি না পেয়ে এসএলসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন থুসারা।
২ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষের দিকে ভারত সফরে গিয়েছিলেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি, রদ্রিগো দি পলসহ আরও অনেকেই। সে সময় ভারতের আরেক রাজ্য কেরালায় সফর করার কথা থাকলেও আর্জেন্টিনা তা করেনি বলে অভিযোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান। এমনকি ম্যাচ খেলার আগেই আকাশী-নীলরা টাকা নিয়েছিল বলে দাবি কেরালার
৩ ঘণ্টা আগে
নিজেকে হারিয়ে খুঁজছেন ফিল ফোডেন। চেনা দাপট হারিয়ে টমাস টুখেলের আস্থাহীন হয়ে পড়েছেন ম্যানচেস্টার সিটির এই ইংলিশ তারকা। ইংল্যান্ডের প্রধান কোচও তাই ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এই মিডফিল্ডারকে নিয়ে অনিশ্চিয়তার গল্প শোনালেন।
৩ ঘণ্টা আগে