
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। মাঠে নামার আগেই একটি দুঃসংবাদ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হার্ট অ্যাটাক করেছেন তাদের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। এক বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এরপরই আসে জাকির অসুস্থতার খবর।
তাৎক্ষণিকভাবে জাকিকে সিপিআর দেওয়া হয়। এরপর চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
জাকির অসুস্থ হওয়া নিয়ে এক বিবৃতিতে ঢাকা জানিয়েছে, অনুশীলনের সময় সহকারী কোচ মাহবুবু আলী জাকি অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।’
বিপিএল সামনে রেখে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাকি। সেখানে বেশ সাবলীলভাবেই কথা বলতে দেখা গেছে তাঁকে। ম্যাচ শুরুর আগে জাকির অসুস্থ হওয়ার ঘটনা কিছুটা হলেও ধাক্কা হয়ে এসেছে ঢাকা শিবিরে।

‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপের টিকিট কেটেছে সিঙ্গাপুরই। সর্বশেষ ১৯৮৪ সালে মূলপর্বে খেলেছিল তারা। গত বছরের জুনে প্রথম লেগে বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছিল ২–১ গোলে। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন কাবরেরা, ‘ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল, কিন্তু আমরা শক্তি হারিয়ে ফেলি এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপ
১০ মিনিট আগে
বিপিএল শেষ হওয়ার দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু ঢাকা ক্যাপিটালস এখনো ক্রিকেটারদের পাওনা টাকা দেয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু তাতে বেজায় বিরক্ত। তাঁর মতে এভাবে করে বিপিএলে দল পরিচালনা করা উচিত না।
১৩ মিনিট আগে
ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর ঘটনা নতুন কিছু নয়। তবে খেলোয়াড়দের খেলোয়াড়িজীবনে জড়াতে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কথার সঙ্গে পুরোপুরি একমত বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল লাহোর কালান্দার্স-করাচি কিংস ম্যাচ নিয়ে আলোচনা কম হচ্ছে না। বল টেম্পারিং কাণ্ডে আলোচিত লাহোর কালান্দার্স শেষ ওভার পর্যন্ত লড়েও ম্যাচটা হেরে গেছে। মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমনদের প্রতিপক্ষ দলের ক্রিকেটারও পেয়েছেন শাস্তি।
২ ঘণ্টা আগে