Ajker Patrika

‘আল্লাহর রহমতে বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
‘আল্লাহর রহমতে বাংলাদেশ ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে’
টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

ব্যর্থতা পেছনে ফেলে ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতেছে। বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টির পারফরম্যান্সও খারাপ নয়। সবশেষ ৬ সিরিজের মধ্যে পাঁচটাই জিতেছে দলটি। এমতাবস্থায় বাংলাদেশের ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টির পালা। সংক্ষিপ্ত ওভারের সিরিজ শুরু হবে আগামী ২৭ এপ্রিল। তার আগে আজ সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘সাদা বলের ক্রিকেটকে শক্তিশালী করতে হবে। এটা তরুণদের বিশ্বাস তৈরি করে। সাকলাইন, রিপনের মতো অনেকে আছে নতুন। বেঞ্চ শক্তিশালী করতে হবে আবার ম্যাচও জিততে হবে। বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে। টি-২০ বিশ্বকাপ দূরে আছে। এই সময়ে আবার ৫০ ওভারের জন্যও খেলোয়াড় তৈরি করা যাচ্ছে। এখানে ভালো করলে ওরা ওয়ানডেও ভালো করবে।’

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে মুশতাক বলেন, ‘মিরাজ মিডল ওভারে উইকেটে এনে দিচ্ছে। গত ম্যাচে লাথামের উইকেট পেয়েছে। মিরাজের কাজ শুধু রান আটকানো না। সে ম্যাজিক বল করবে না, মিস্ট্রি স্পিনার নয় সে। তবে সে উন্নতি করছে। ভেরিয়েশন, পেস থাকতে হবে। এ কারণেই সে উইকেট পাচ্ছে। ভালো বল করছে। ক্রিকেট এঙ্গেলের খেলা। তা বুঝতে পারলে আপনি ভালো করবেন। আমিও আল্লাহর রহমতে খেলোয়াড়ি জীবনে ভালো করেছি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দলে নেই মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। তাঁদের সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নেওয়া হয়েছে রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইনদের মতো অনভিষিক্ত ক্রিকেটারদের। এটা নতুনদের জন্য দারুণ সুযোগ হিসেবে দেখছেন মুশতাক।

মুশতাক বলেন, ‘আমরা মাত্র সিরিজ জিতেছি, তাই ড্রেসিংরুম খুশি। আমরা কোচরা সব সময় চাই, ম্যাচ জেতার সাথে যেন এক শতাংশ হলেও উন্নতি হয়। টি-টোয়েন্টি দলে নতুন কয়েকজন এসেছে। নিজেদের মেলে ধরার জন্য এটা তাদের জন্য দারুণ প্লাটফর্ম। আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক। গত ম্যাচে তানভীর খেলেছে, রিশাদ খেলেনি। বিশ্বকাপের আগে আমাদের বেঞ্চ শক্তিশালী হতে হবে। দেশের হয়ে একটি ম্যাচ খেলাও অনেক আত্মবিশ্বাস দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক: রিফাত রশিদ

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত