
রাজনৈতিক টানাপোড়েনের জেরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনিশ্চয়তার মাঝেই এবার সিরিজটি নিয়ে আশার কথা শোনালেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খুব দ্রুতই বিষয়টি নিয়ে সব জটিলতা দূর করার লক্ষ্যে কাজ চলছে বলে জানালেন তিনি।
আমিনুল আশার কথা শোনালেও বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের নয়াদিল্লিতে ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র ক্ষোভ প্রকাশ করে একটি কড়া বিবৃতি দেয় এবং একে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা বলে অভিহিত করে।
সেই ঘটনায় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার রাজনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট বোর্ডও সিরিজটি নিয়ে আশার আলো দেখছে না। তাই আনুষ্ঠানিকভাবে বাতিল না হলেও সিরিজটি যে হচ্ছে না সেটা একরকম নিশ্চিত।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় দলের। রাজনৈতিক কারণে সে সফর স্থগিত করে দেয় দুই দেশের বোর্ড। নতুন সূচিতে আগামী মাসে সিরিজটি হওয়ার কথা থাকলেও এবারও রাজনৈতিক টানাপোড়েনে আরও একদফা সিরিজটি পিছিয়ে যাওয়ার ঘোর সম্ভাবনা তৈরি হয়েছে। অনিশ্চয়তার মাঝেই এবার আশার কথা শোনালেন আমিনুল।
আজ কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে যান আমিনুল। সেখানে ভারত সিরিজ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন, ‘ইতিমধ্যেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ভারতের হাই কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী কাজ করছেন। আমাদের একটু সময় দেন। কাজটি চলমান রয়েছে। ইনশাআল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভেতরেই বাংলাদেশ এবং ভারতের যে সিরিজটি যাতে ঢাকায় হওয়ার কথা সেটা যেন হয়। এই সিরিজ নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের ভেতরে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারব।’

কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির ফুটবলের পুনর্গঠনে নিজের পরিকল্পনা এবং গার্দিওলাকে কোচ করার প্রচেষ্টার বিস্তারিত জানিয়েছেন পাওলো মালদিনি। তাঁর দাবি, গার্দিওলা দায়িত্ব নেওয়ার ব্যাপারে এতটাই আগ্রহী ছিলেন যে ইতালির সম্ভাব্য একাদশ নিয়েও কাজ শুরু করেছিলেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় দলের খেলোয়াড়দের এভাবে খেপ খেলতে যাওয়ার বিষয়টি এবার গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, এমন ঘটনায় সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, বাড়িটি কিনতে ইয়ামালের প্রায় তিন মাস সময় লেগেছে। পুরো প্রক্রিয়াটি আইনজীবীদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বাড়িটির সাবেক মালিক শাকিরা ও পিকে এতে সরাসরি উপস্থিত ছিলেন না।
৭ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং। প্রথম ম্যাচে হারের পর ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে টানা দুই ম্যাচ হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল তারা। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলটির প্রস্তুতিটা হলো দারুণ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংকে হারিয়ে প্রতিশোধ নেওয়া হ
৮ ঘণ্টা আগে