
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। পরশু গোল্ডকোস্টে চতুর্থ টি-টোয়েন্টিতে ৪৮ রানে জিতে ভারত এটা নিশ্চিত করল সিরিজ তারা হারছে না। উপরন্তু অস্ট্রেলিয়ার সামনে এখন সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। বাংলাদেশ সময় আজ বেলা ২টা ১৫ মিনিটে ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি। একই দিনে নামছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
পঞ্চম টি-টোয়েন্টি
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২টা ১৫ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস ১ ও ২
তৃতীয় ওয়ানডে
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
বিকেল ৪টা
সরাসরি
টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
ফুটবল খেলা সরাসরি
ইংলিশ প্রিমিয়ার লিগ
টটেনহাম-ম্যান. ইউনাইটেড
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
সরাসরি
এভারটন-ফুলহাম
রাত ৯টা
সরাসরি
সান্ডারল্যান্ড-আর্সেনাল
রাত ১১টা ৩০ মিনিট
সরাসরি
চেলসি-উলভারহ্যাম্পটন
রাত ২টা
সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ এখনো চলছেই। আজ সকালে কাবুলে পাকিস্তানি বিমানবাহিনীর হামলায় ৪০০ মানুষ নিহতের খবর শোনা গেছে। এই হামলায় সামাজিক মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর হামলাকে তুলনা করা হচ্ছে ইসরায়েলের হামলার সঙ্গে।
২৮ মিনিট আগে
প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মার্চ। পাকিস্তান সিরিজ দিয়েই কার্যত শেষ তাঁর মেয়াদ। গত পরশু ওয়ানডে সিরিজ জিতে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ছোট্ট, অনাড়ম্বর কিন্তু বেশ হৃদয়ছোঁয়া বিদায় সংবর্ধনা হয়ে গেল লিপুর।
১ ঘণ্টা আগে
গোলপোস্টের সামনে অতন্দ্রপ্রহরীর মতো দাঁড়িয়ে থেকে প্রতিপক্ষের অনেক গোল প্রতিহত করেছেন সার্জিও রোমেরো। তবে এখন থেকে আর তাঁকে দেখা যাবে না গোলপোস্টের সামনে। ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
নিলাম থেকে আগেই নাহিদ রানাকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি। পাকিস্তানের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দলটি নিল বাংলাদেশের আরেক ক্রিকেটার শরীফুল ইসলামকে। শরীফুলকে স্বাগত জানিয়েছে তাঁরা বাংলা ভাষায়।
২ ঘণ্টা আগে