
দুই ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশের পয়েন্ট টেবিলের শীর্ষে মেলবোর্ন স্টার্স। সমান ৪ পয়েন্ট রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনসেরও। আজ পার্থ স্করচার্সকে হারালে হোবার্টের হবে ৬ পয়েন্ট। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে পার্থ-হোবার্ট ম্যাচ। এবারে এটা হোবার্টের চতুর্থ ম্যাচ। তার আগে বেলা ১টা ৫ মিনিটে শুরু হবে সিডনি সিক্সার্স-মেলবোর্ন স্টার্স ম্যাচ। মেলবোর্ন জিতলে তাদেরও ৬ পয়েন্ট হবে। তখন চলে আসবে নেট রানরেটের ব্যাপার। তবে দুপুরে মেলবোর্ন হারলে আর বিকেলে হোবার্ট জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তারা। ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) শুরু হচ্ছে আজ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
বিপিএল
সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স
বেলা ৩টা
সরাসরি
চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট
সরাসরি
টি স্পোর্টস
মেলবোর্ন টেস্ট: ১ম দিন
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
ভোর ৫টা ৩০ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস ১
বিগ ব্যাশ লিগ
সিডনি সিক্সার্স-মেলবোর্ন স্টার্স
বেলা ১টা ৫ মিনিট
সরাসরি
পার্থ স্করচার্স-হোবার্ট হারিকেনস
বিকেল ৪টা ১৫ মিনিট
সরাসরি
স্টার স্পোর্টস ২

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে