
মুড়ি-মুড়কির মতো উইকেট পড়েছে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টের প্রথম দিনে। স্বীকৃত স্পিনার ছাড়া কেন চার পেসার নিয়ে অস্ট্রেলিয়া একাদশ সাজিয়েছে, সেটা এখন স্পষ্ট। ইংল্যান্ডের আগুনে বোলিংয়ের পর ছেড়ে কথা বলেনি অস্ট্রেলিয়া। ২০ উইকেট পতনের দিনে বড্ড বেকায়দায় ইংলিশরা।
মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন—মেলবোর্নের সবুজ উইকেটে আজ শুরু হওয়া বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে আছেন এই চার পেসার। টস হেরে আগে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৫২ রানে। এরপর অজিদের বোলিং তোপে ১১২ রানেই শেষ ইংলিশরা। একই দিনে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে অজিরা। ৪৬ রানে এগিয়ে থেকে চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া ৩১.২ ওভারে ৬ উইকেটে ৯১ রানে পরিণত হয়। বিপদে পড়া অস্ট্রেলিয়ার হাল ধরেন ক্যামেরন গ্রিন-মাইকেল নেসের। সপ্তম উইকেটে ৬৫ বলে ৫২ রানের জুটি গড়েন তাঁরা (গ্রিন-নেসের)। ৪৩তম ওভারের প্রথম বলে গ্রিনের (১৭) ফেরায় ভেঙেছে এই জুটি। নন স্ট্রাইকার্স প্রান্তে ব্রাইডন কার্সের সরাসরি থ্রোতে ডাইভ দেওয়ার পরও নিজেকে বাঁচাতে পারেননি গ্রিন।
গ্রিন-নেসেরের জুটিটাই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সর্বোচ্চ রানের জুটি। ৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে অজিরা ৪৫.২ ওভারে ১৫২ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন নেসের। ৪৯ বলের ইনিংসে মেরেছেন সাত চার। ইংল্যান্ডের জশ টাঙ ১১.২ ওভারে ৪৫ রানে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে এই নিয়ে ইনিংসে তিনবার ৫ উইকেট নিয়েছেন। অজিদের আগুনে বোলিংয়ে ইংল্যান্ড ৮ ওভারে ১৬ রানে ৪ উইকেটে পরিণত হয়। চার নম্বরে নামা জো রুট রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। টপ অর্ডারের তিন ব্যাটার জ্যাক ক্রলি (৫), বেন ডাকেট (২) ও জ্যাকব বেথেল (১) এক অঙ্কের ঘরে রান করে বিদায় নিয়েছেন।
বিপর্যস্ত ইংল্যান্ড প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠে হ্যারি ব্রুক ও স্টোকসের ব্যাটিংয়ে। ওয়ানডে মেজাজে পাল্টা আক্রমণ করেন অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। পঞ্চম উইকেটে ৫৩ বলে ৫০ রানের জুটি গড়েন তাঁরা (ব্রুক-স্টোকস)। ইংল্যান্ডের লড়াই এতটুকুই। ৪৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ইংলিশরা ২৯.৫ ওভারে ১১০ রানে গুটিয়ে গেছে। ৩৪ বলে দুটি করে চার ও ছক্কায় ব্রুকের ৪১ রানই ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার নেসের ১০ ওভারে ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট। বোল্যান্ড, স্টার্ক ও গ্রিন পেয়েছেন ৩, ২ ও ১ উইকেট। অস্ট্রেলিয়া এরপর তাদের দ্বিতীয় ইনিংসে ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪ রান করেছে। এখানেই শেষ প্রথম দিনের খেলা।

বিশ্বকাপের মঞ্চে এমন অগোছালো শুরু কি কেবলই প্রথম ম্যাচের জড়তা, নাকি বড় কোনো সংকটের ইঙ্গিত? আনচেলত্তির দলের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, পরের ম্যাচে নিজেদের সেরা ফর্মে ফিরে আসা।
৪৩ মিনিট আগে
নির্দিষ্ট কোনো ত্রুটি বা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে আনচেলোত্তি ছিলেন বেশ সংক্ষিপ্ত। তিনি শুধু বললেন, ‘আমাদের উন্নতি করতে হবে।’ বিশ্বকাপে এমন বাজে শুরু সেলেসাওদের জন্য একটি বড় বার্তা। আগামী ম্যাচে ব্রাজিল তাদের রক্ষণ ও মাঝমাঠের সমন্বয় কতটা গুছিয়ে নিতে পারে, সেটাই এখন দেখার বি
১ ঘণ্টা আগে
আফ্রিকান পরাশক্তি মরক্কোর আগ্রাসী ফুটবলের সামনে নিজেদের চেনা ছন্দ হারিয়ে ধুঁকতে হলো ব্রাজিলকে। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা ভিনিসিয়ুস জুনিয়রের জাদুকরী গোলে সামলে উঠলেও, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধে ইসমায়েল সা
১ ঘণ্টা আগে
তবে ঠিক তখনই ম্যাচের চিত্র বদলে দেন ব্রাজিলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র। ৩২ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ব্রুনো গিমারেসের পাস পেয়ে মরক্কোর ডিফেন্ডার নিল এল আয়নাউইকে দারুণ বডি ডজে পরাস্ত করেন ভিনি। এরপর ডি-বক্সের মাঝবরাবর ঢুকে এক দর্শনীয় শটে লক্ষ্যভেদ করে সেলেসাওদের ম্যাচে ফেরান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্
৩ ঘণ্টা আগে