Ajker Patrika

ভারত-নিউজিল্যান্ড দুই দলই চ্যাম্পিয়ন হতে পারে, যদি...

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১৪: ০১
ভারত-নিউজিল্যান্ড দুই দলই চ্যাম্পিয়ন হতে পারে, যদি...
ফাইনালের লড়াইয়ে কাল নামছে ভারত-নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রকৃতি বাধা হয়ে দাঁড়ালে তেমন কিছু হতে পারে। আইসিসির প্লেয়িং কন্ডিশন বলছে সে কথাই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচটিতে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে আবহাওয়া মানেই যেহেতু অনিশ্চয়তা, তাই নানান হিসাব-নিকাশ করতেই হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস মিথ্যা প্রমাণ করে শেষ পর্যন্ত বৃষ্টি নামলেও ওভার কমিয়ে প্রথম দিনই ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। একটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ করতে উভয় দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হয়। কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালের জন্য এই নিয়মে ভিন্নতা আছে; প্রতিটি দলকে কমপক্ষে ১০ ওভার করে ব্যাট করতে হবে।

সেটাও সম্ভব না হলে থাকছে আরেকটি বিকল্প উপায়। ম্যাচ শেষ করতে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। রিজার্ভ ডেতে খেলা শেষ করতে বাড়তি ১২০ মিনিট সময় রাখা আছে। সে ক্ষেত্রে নিয়ম হলো, আগের দিন যেখানে খেলা শেষ হয়েছে, রিজার্ভ ডেতে শুরু হবে সেখান থেকেই। তবে বিরূপ প্রকৃতির কারণে রিজার্ভ ডেতেও যদি খেলা শেষ না করা যায়, তাহলে উভয় দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

বৈশ্বিক মঞ্চে এমন অভিজ্ঞতা আছে ভারতের। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে আয়োজকেদের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ফাইনালে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে অপয়া বৃষ্টির কারণে দুই দিনেও খেলা শেষ করা যায়নি। এরপর ওই সিদ্ধান্ত নেয় আইসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান যুদ্ধে পালানটিরের ‘মেভেন’ যেন ১২ ঘণ্টায় ৯০০ আজরাইল

বিশ্ব অর্থনীতিতে অশনিসংকেত: দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

প্রতিবেশী দেশে আর হামলা নয়, ক্ষমাও চাইলেন ইরানি প্রেসিডেন্ট

ব্রিটেনের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমারু বিমান, হামলা কি রাতেই

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত