
নতুন মৌসুমের শুরুটা মনে রাখার মতোই হলো আর্সেনালের। কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেই মৌসুম শুরু করল গানাররা। এমন একটা শুরুর পর স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত দলটির প্রধান কোচ মিকেল আর্তেতা।
কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। মাত্র ২৪ সেকেন্ডে গোল করেন রিকার্দো কালাফিওরি। ১৯৬৮ সালে সিটির হয়ে ববি ওয়েনের গোলের পর কমিউনিটি শিল্ডে এটিই দ্রুততম গোল। পরে কাই হাভার্টজ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ড তৃতীয় গোল করলে আর্সেনালের জয় নিশ্চিত হয়।
ম্যাচের ফলের চেয়েও দলের মানসিকতা ও পারফরম্যান্সে বেশি খুশি আর্তেতা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পারফরম্যান্স, ফলাফল এবং প্রথম ট্রফি জেতায় আমি অবশ্যই অত্যন্ত খুশি। মৌসুমের শুরুতে আমাদের যে ক্ষুধা, তা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা কতটা চাই, সেটা নিজেদের দেখাতে চেয়েছিলাম এবং শীর্ষ মানের একটি প্রতিপক্ষের বিপক্ষে আমি অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। আমরা যেভাবে খেলেছি, যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাতে আমি খুবই মুগ্ধ। এটাই আমাদের মানদণ্ড। আমরা যদি এই পর্যায়ের মান ধরে রাখতে পারি, তাহলে আমি নিশ্চিত, আমরা সত্যিই, সত্যিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠব।’
২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল। শিরোপা ধরে রাখার লক্ষ্যেই এবার লিগ শুরু করতে চান আর্তেতা, ‘আমরা আবার সরাসরি সেখানে (লিগ জয়) যেতে চাই। সেই মুহূর্তটা আমি আবার অনুভব করতে চাই। এর চেয়েও বড় মুহূর্তগুলোও অনুভব করতে চাই… আমরা জানি এর জন্য কী প্রয়োজন হবে। আমরা জানি কাজটা কত কঠিন। এই ক্লাবে আমরা কখনোই টানা শিরোপা জিতিনি। আমরা জানি, এর জন্য বিশেষ কিছু করতে হবে এবং আমরা তার জন্য প্রস্তুত।’
আর্সেনালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রিস্টোস জোলিস। তিনটি গোলেই অবদান রাখা এই ফুটবলারের প্রশংসা করে আর্তেতা বলেন, ‘সে খুবই বুদ্ধিমান ছেলে এবং তার অসাধারণ একটি গুণ আছে। মাঠের শেষ ২০-৩০ মিটারে গেলে সে খুবই শান্ত থাকে এবং বক্সের ভেতরে ও আশপাশে থাকা খেলোয়াড়দের খুঁজে নিতে পারে। পাশাপাশি আক্রমণ শেষ করার সামর্থ্যও তার আছে। সে আবারও দুই-তিনবার সেটি দেখিয়েছে। সে ছিল নির্ণায়ক।’

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
২ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
৩ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
৪ ঘণ্টা আগে