
কদিন আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে ৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে জাফনা কিংসের জয়ে অবদান রেখেছিলেন তাওহীদ হৃদয়। তাঁর সেই একটা ছক্কায় ক্যাচ ধরে এক দর্শক জিতেছিলেন লাখ টাকার পুরস্কার। আজ প্রথম কোয়ালিফায়ারেও তাণ্ডব চালালেন হৃদয়। জাফনা কিংস সরাসরি উঠে গেল ফাইনালে।
যখন কোনো ম্যাচে জয়-পরাজয়ের ব্যবধান ১৪ রানের, তখন অনেকের কাছেই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ মনে হতে পারে। কিন্তু আজ কলম্বোর প্রেমাদাসায় জাফনা কিংস-গল গ্যালান্টস প্রথম কোয়ালিফায়ার ম্যাচের অবস্থা যে তেমন নয়। ২৪৩ রানের লক্ষ্যে নেমে আগেই হেরে বসা গল কেবল হারের ব্যবধান কমিয়েছে। হৃদয়ের ২১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংসে সরাসরি ফাইনালে উঠে গেল জাফনা। একই দলে হৃদয়ের জাতীয় সতীর্থ সাকিব ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বোলিংয়ে ১ উইকেট নিয়েছেন।
কলম্বোর প্রেমাদাসায় প্রথম কোয়ালিফায়ারে ২৪৩ রানের লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গল। ১৭.৪ ওভারে ৮ উইকেটে ১৯০ রানে পরিণত হয় দলটি। নবম উইকেটে সাচিন্দু কলম্বাগে ও দিনুরা কালুপাহানা ১৪ বলে ৩৮ রানের জুটি গড়ে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছেন। ২০ ওভারে ৮ উইকেটে ২২৮ রানে থেমে যায় গল। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন স্যাম হারপার। ২১ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ২ ছক্কা।
জাফনার মোহাম্মদ সিরাজ ৪ ওভারে ৩২ রানে নিয়েছেন ৩ উইকেট। লিজাড উইলিয়ামস নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাকিব, দিলশান মাদুশঙ্ক ও দুনিথ ভেল্লালাগে। সাকিব ৩ ওভারে খরচ করেছেন ৩৬ রান। আর মাদুশঙ্ক বোলিংয়ে এসেছেন আভিস্কা ফার্নান্দোর ইমপ্যাক্ট হিসেবে।
এর আগে টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রান করে জাফনা। কামিল মিশারা ৫৫ বলে ২ চার ও ৭ ছক্কায় ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে দুই ক্যাচ ধরে ম্যাচসেরা হয়েছেন তিনি। হৃদয় ২১ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। মেরেছেন ২ চার ও ৫ ছক্কা।

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
২৪ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৩৮ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
১ ঘণ্টা আগে
আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে