
ইনিংসের শেষদিকে নেমে কলম্বো স্ট্রাইকার্সের বোলারদের ওপর রীতিমতো টর্নেডো চালিয়েছেন তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মৌসুমে নিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৮ বলে ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জাফনা কিংসের এই ব্যাটার। প্রতিপক্ষের বোলাররা তাঁকে আউট করতে না পারলেও মাঠের বাইরে হৃদয়ের ক্যাচ নিয়ে আলোচনায় এসেছেন এক দর্শক।
প্রথম ২ বলে ১ রান নেওয়া হৃদয় ঝড়টা বইয়ে দেন ইনিংসের শেষ ওভারে। পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানির করা সে ওভারে চার ছক্কার পাশাপাশি একটি চার মারেন। পঞ্চম বলটা মিডঅফের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন বাংলাদেশি ব্যাটার।
বল সীমানা ছাড়া করলেও হৃদয়ের ক্যাচ লুফে নেন এক ফিল্ডার। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ক্যাচ নিয়ে কিছুক্ষণ বাকি দর্শকদের সঙ্গে উল্লাস করতে থাকেন তিনি। হৃদয়ের এই ক্যাচ নেওয়ার জন্য ১ লাখ টাকা পাচ্ছেন ওই দর্শক। এই খবর শুনে ভীষণ খুশি হৃদয়। সেটা সামাজিক মাধ্যমেও প্রকাশ করেছেন তারকা ব্যাটার।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্যাচ নেওয়া ওই ভিডিও পোস্ট করেছেন হৃদয়। ক্যাপশনে লিখেছেন, ‘ভাই, নিজের চেয়েও তোমার জন্য আমি বেশি খুশি। ওই ক্যাচটার জন্য তুমি ১ লাখ টাকা পাবে—এ খবরটা শুনে ঠিক কী অনুভূতি হয়েছিল, সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক ভালোবাসা রইল।’
হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ের দিনে ১৯ রানে জিতেছে জাফনা। আগে ব্যাট করে ২০২ রান তোলে ফ্র্যাঞ্চাইজিটি। জবাবে ১৮৩ রানের বেশি করতে পারেনি কলম্বো।
এলপিএলে এবারের আসরে নিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলেছেন হৃদয়। ক্যান্ডির বিপক্ষে ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে