
আইপিএল, রঞ্জি ট্রফির পাশাপাশি ভারতে টি-টোয়েন্টি, লিস্ট ‘এ’, প্রথম শ্রেণির ক্রিকেটে অসংখ্য টুর্নামেন্ট হয়ে থাকে। এসব টুর্নামেন্টে বিতর্কিত ঘটনা যে একেবারে ঘটে না, ব্যাপারটা তা নয়। তবে গতকাল ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনমে রানআউট বিতর্কে ঘটেছে আম্পায়ার খুনের ঘটনা। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এক দর্শকের বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে আম্পায়ার খুনের ঘটনা। অন্ধ্র প্রদেশের বিশাখাপট্টনমে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে রানআউট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ২১ বছর বয়সী আম্পায়ার দোলা অজিত বাবুকে। এই ঘটনায় তাঁর বাবা দোলা আপ্পালা রাজু এক দর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ আপ্পালা রাজুর অভিযোগ আমলে নিয়ে মামলা দায়ের করে।
ঘটনার সময় দোলা অজিত বাবু তাঁর বন্ধু বুদুমুরি চিরঞ্জীবীর সঙ্গে খেলা পরিচালনা করছিলেন। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার বিকেলে এক স্থানীয় ম্যাচে খেলা চলার সময় একটি রানআউট নিয়ে বিতর্ক শুরু হয়। সার্কেল ইন্সপেক্টর মাল্লেশ্বর রাও এই ঘটনা সম্পর্কে বলেন, ‘অজিত বাবু এবং চিরঞ্জীবী মাঠেই বিষয়টি মীমাংসা করে দিয়েছিলেন। কিন্তু কান্তা কিশোর নামের এক দর্শক তাতে খেপে যান। আম্পায়ার ও খেলোয়াড়দের গালিগালাজ করতে থাকেন কিশোর।’
মাঠেই সমস্যার মীমাংসা করে দিলেও অজিত বাবু কি আঁচ করতে পেরেছিলেন, কী ভয়ংকর ঘটনা ঘটতে যাচ্ছে! মালেশ্বর বলেন, ‘ম্যাচ শেষে অজিত বাবু, চিরঞ্জীবী ও তাঁদের বন্ধুরা কাছের এক জায়গায় যান। সেখানে পৌঁছেই ফের কথা-কাটাকাটি শুরু। একপর্যায়ে কিশোর হঠাৎ ছুরি বের করে দুই আম্পায়ারের ওপর হামলা চালান।’ ছুরিকাঘাতে গুরুতর আহত অজিত বাবুকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই হামলায় আহত হয়েছেন আরেক আম্পায়ার চিরঞ্জীবীও।
বিনায়ক নগরের বাসিন্দা কিশোর হামলার সময় মাতাল ছিলেন বলে অভিযোগ নিহত অজিত বাবুর ভাই। একটি রান নিয়ে সৃষ্ট বিবাদ গ্রামের বয়োজ্যেষ্ঠরা মিটিয়ে দিয়েছিলেন ঠিকই। কিন্তু কিশোর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন বলে অভিযোগ অজিত বাবুর ভাইয়ের। অজিত বাবুর বুকে ছুরি চালিয়ে কিশোর হত্যা করেছেন বলে দাবি অজিত বাবুর ভাইয়ের।
খুনের পর কিশোর তৎক্ষণাৎ পালিয়ে যান। এই ঘটনায় তাঁর বাবা দোলা আপ্পালা রাজু অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছেন। কিশোরকে খুঁজতে চলছে পুলিশের অভিযান।

বাংলাদেশের ক্রিকেটে খেলার চেয়ে ধুলাই ওড়ে বেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ক্ষমতার পালাবদল এখন খুবই পরিচিত দৃশ্য। গত দুই বছরে চার সভাপতি দেখেছে ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর গতকাল বিসিবি প্রধানের চেয়ারে বসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফ
১ ঘণ্টা আগে
আঁতোয়ান গ্রিজমানের বার্সেলোনা অধ্যায়টা মোটেও সুখকর হয়নি। কাতালান দলটিতে নিজেকে মেলে ধরতে বা দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেই না পারা থেকেই প্রথমে ধারে, পরে আবার স্থায়ীভাবে গ্রিজমান ফিরে আসেন আগের ঠিকানা আতলেতিকোয়। মাদ্রিদের এই দলে চলতি মৌসুমই শেষ ফরাসি এই ফরোয়ার্ডের। তবে ক্যাম্প ন্যুতে আজ ফিরছে
১ ঘণ্টা আগে
সুযোগ মিসের খেসারত দিয়ে বায়ার্ন মিউনিখের কাছে গত রাতে ২-১ গোলে গেরেছে রিয়াল মাদ্রিদ। তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে রিয়ালের বাজে পারফরম্যান্সের ভিড়ে একটি বিতর্কিত ঘটনা অনেকেরই নজর এড়িয়ে গেছে বলে মনে করেন সাবেক জার্মান রেফারি লুটজ ওয়াগনার।
২ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগে গত রাতে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। সুযোগ মিসের খেসারত দিয়ে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আজও রয়েছে দুই হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টে
৩ ঘণ্টা আগে