
গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে আর্জেন্টিনা উঠেছে শেষ বত্রিশে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় শুরু হবে শেষ বত্রিশের আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ। লিওনেল মেসিদের নকআউট পর্বের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। তার আগে আজ রাতে শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-মিসর। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ফুটবল খেলা সরাসরি
ফিফা বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-মিসর
রাত ১২টা
সরাসরি
আর্জেন্টিনা-কেপ ভার্দে
আগামীকাল
ভোর ৪টা
সরাসরি
বিটিভি, সময়, টি স্পোর্টস

এ যেন শেষ হয়েও হলো না শেষ। টরন্টোতে আজ বাংলাদেশ সময় ভোরে শেষ বত্রিশের পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের শেষ দিকে যা হলো, তা রীতিমতো অবাক করার মতো। গোলের উৎসব করার কিছুক্ষণের মধ্যেই ক্রোয়াট ফুটবলারদের চেহারায় ভেসে ওঠে বিষাদের কালো ছায়া। এই গোল বাতিল হওয়ায় শেষ বত্রিশের বাধা পেরোতে পারল না ক্রোয়েশিয়া।
১ ঘণ্টা আগে
মাঝপথে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। শেষ বত্রিশের পর শেষ ষোলোও শুরুর পথে। আজ শেষ বত্রিশে বিদায়ঘণ্টা বেজে গেল আলজেরিয়ার। দলের বিদায়ে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে জার্মানির বিদায়ের পরই কোচ হুলিয়ান নাগলসমানের চাকরি সুতোয় ঝুলছিল। শেষ পর্যন্ত জার্মানির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে। বিশ্বকাপ ব্যর্থতায় নাগলসমান পদত্যাগ করেছেন বলে বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচার হয়েছে।
৩ ঘণ্টা আগে
টরন্টোতে ম্যাচ শেষে লুকা মদরিচ হাততালি দিচ্ছেন। তবে তাঁর এই হাততালির কারণ তো জয়ের নয়, বিদায়ের। হাসিমুখে করতালি দিলেও বিশ্বকাপ থেকে দ্রুত বিদায়ের বেদনা কি এত সহজে লুকানো যায়। কখনো মুখ ঢেকেছেন। কোনো রকমে যে চোখের পানি আটকাতে চাইছেন, সেটা তো স্পষ্ট।
৪ ঘণ্টা আগে