
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এক সময় সাকিব আল হাসানের কাছে ছিল হাতের তালুর মতো চেনা। বাংলাদেশের জার্সিতে ১৪৪ ম্যাচ তো তিনি খেলেছেনই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) অসংখ্য ম্যাচ খেলেছেন এই মাঠে। কিন্তু এই চেনা মিরপুরই গত এক বছরে সাকিবের কাছে হয়ে উঠেছে অচেনা।
বাংলাদেশের জার্সিতে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে। ভারতের বিপক্ষে সেই টেস্ট ম্যাচ হয়েছিল কানপুরে। সেই টেস্টের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন মিরপুরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁকে নিয়েই শুরুতে দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নানা জটিলতায় ঘরের কাছাকাছি এসেও ফিরতে হয়েছিল বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে।
সাকিব গত ১ বছরে মিরপুরে কেন, বাংলাদেশের জার্সিতে কোথাও খেলতে পারেননি। এমনকি ২০২৫ বিপিএলেও খেলার সৌভাগ্য হয়নি তাঁর। কবে তিনি বাংলাদেশের জার্সিতে ফিরতে পারবেন, সে ব্যাপারে এখনো ঘোর অনিশ্চয়তা। তবু মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। ক্রিকবাজকে কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই ১০০ পারসেন্ট (মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা)। আমার চেয়েও এটা ভক্ত-সমর্থকদের কাছে অনেক বড় ব্যাপার। যদি এমনটা হয়, তাহলে আমার জীবনের সবচেয়ে ভালো কিছু হবে।’ একই সঙ্গে সাকিবের দাবি, কোনো সংস্করণ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি অবসর নেননি।
১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন বলে সাকিব পেয়েছেন ‘রেকর্ড আল হাসান’ উপাধি। তেমনি বিতর্কও তাঁকে নিয়ে কম হননি। বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন বারবার। এমনকি বাংলাদেশের তারকা অলরাউন্ডারের নামের পাশে ‘শোরুম আল হাসান’ উপাধিও জুটে গিয়েছিল। যদিও ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার এগুলো নিয়ে তেমন একটা মাথা ঘামান না। ক্রিকবাজকে সাকিব বলেন,‘মানুষের যার যার ভাবনা থাকতে পারে। আমি এটা নিয়ে চিন্তিত না। মানুষ কী ভাবছে আমার ব্যাপারে, সেটা নিয়ে আমি কিছু মনে করি না।’
বাংলাদেশের জার্সিতে গত ১২ মাসে খেলতে না পারলেও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন সাকিব। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগসহ (সিপিএল) বিশ্বের বিভিন্ন টি-টেন টুর্নামেন্টেও খেলেছেন তিনি। এ মাসের শুরুতে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া যুক্তরাষ্ট্রে মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন সাকিব। তাঁরই এক সতীর্থ সাগর প্যাটেল ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। আটলান্টা ফায়ারের ব্যাটার সাগর প্যাটেল বলেন, ‘সে হাসছিল। বাচ্চার মতো মনে হচ্ছিল। আমাদের সঙ্গে খেলাটা সে উপভোগ করছিল। শুধু খেলার জন্যই খেলা না। ভালোবেসেই খেলেছিল আমাদের সঙ্গে। সব সময় মজা করছিল আমার সঙ্গে।’
ওয়ানডেতে এখন পর্যন্ত এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড সাকিবের। মিরপুরে ৮৯ ওয়ানডেতে ৪.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৩১ উইকেট। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে। শারজায় পাকিস্তানি বাঁহাতি পেসার ৭৭ ওয়ানডেতে ৩.৫৫ ইকোনমিতে নিয়েছেন ১২২ উইকেট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৫ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
৫ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
৫ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে