
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলের হয়ে আজ অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে খেলেন তিনি।
মটস্পার পার্কে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৬ মিনিট) উইঙ্গার কেভিনের বদলি হিসেবে মাঠে নামেন ১৮ বছর বয়সী ফারহান। মাঠে নেমে দ্রুতই নিজের উপস্থিতি জানান দেন তিনি; দূর থেকে নেওয়া তাঁর একটি চমৎকার বাঁকানো শট রুখে দেন নরউইচ গোলরক্ষক ভ্লাদান কোভাচেভিচ। ম্যাচটিতে ফুলহাম ২-০ গোলে হারলেও নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে মূল দলে ফারহানের এই ৪৫ মিনিটের পারফরম্যান্স স্বপ্ন দেখাচ্ছে প্রিমিয়ার লিগে খেলার। নতুন মৌসুম শুরুর আগে আরও চারটি প্রীতি ম্যাচ খেলবে ফুলহাম। ফারহানের সামনে তাই সুযোগ আছে মূল দলে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার।
চেলসি একাডেমি থেকে ১২ বছর বয়সে ফুলহামে যোগ দেওয়া ফারহান বয়সভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে আসছেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি অনূর্ধ্ব-২১ দলের অভিষেকেই গোল পান এই উইঙ্গার। ২০২৫ সালের নভেম্বরে তিনি প্রিমিয়ার লিগ টুয়ের মাস সেরা ফুটবলার নির্বাচিত হন।
লেস্টার সিটির হয়ে এফএ কাপ জেতা হামজা চৌধুরীর পর ইংল্যান্ডের মূল ধারার ফুটবলে উঠে আসা ফারহানকে নিয়ে বাফুফেও আশাবাদী। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম আগেই জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী ফারহান। আগামী সপ্তাহেই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার কথা রয়েছে তাঁর।

নেইমারের ফেরার ম্যাচে নাটকীয়তা তো একেবারে কম ছিল না। তাঁস-বাটার মতো করে উদযাপন, দলকে বাঁচানো, পেলেন নিষেধাজ্ঞা—কী না হয়েছে তাঁর ফেরার ম্যাচে! হয়তো দিনটিকে চাইলে ক্যালেন্ডারের পাতায় বিশেষভাবে দাগিয়েও রাখতে পারেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
২৫ মিনিট আগে
বিশ্বকাপে আলো ছড়ানো কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া যোগ দিয়েছেন চিলির ক্লাব কোলো কোলোয়। বিশ্বকাপে ব্যক্তিগত ঔজ্জ্বল্যের সুবাদে আরও পাঁচ তারকা পেতে পারেন নতুন ঠিকানা
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুস জুনিয়রের কাছে ‘দ্বিতীয় পরিবার’ বললেও ভুল হবে না। ২০১৮ থেকে স্প্যানিশ ক্লাবটিকে একের পর এক শিরোপা জিতিয়েছেন জাদুকরী ফুটবলে। আট বছরে অনেক স্মৃতিই জমা হয়েছে সেখানে। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষে যখন শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ ফুটবল মৌসুম, তখন দলবদল নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে মো
২ ঘণ্টা আগে
এই তো গত রোববারের ঘটনা। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর লিওনেল মেসির চোখ দিয়ে অঝোরে ঝরতে থাকে পানি। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে দিয়েছেন এক আবেগঘন বার্তাও। দীর্ঘ এক সপ্তাহ পর এবার জনসমক্ষে এলেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে