
টসে জিতে ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ৬৯ রান জমা করে ফেলেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি। তবে তাঁদের আর জুটিটা বড় করতে দেননি তাইজুল ইসলাম। ফিরিয়েছেন অধিনায়ক মার্করামকে। প্রোটিয়া ওপেনার ৩৩ রানে ফিরেছেন মুমিনুল হককে ক্যাচ দিয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংস শুরু করে ১ উইকেটে ১০০ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন ওপেনার ডি জর্জি (৪৮) ও ট্রিস্টান স্টাবস (১৫)। বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমেছে একাদশে তিন পরিবর্তন নিয়ে।
ইনিংসের ১৭ তম ওভারের প্রথম বলে মার্করামকে ফেরান তাইজুল। প্রোটিয়া ব্যাটারের ক্যাচটি ধরে নতুন রেকর্ড গড়েছেন মুমিনুল। বাংলাদেশের হয়ে টেস্টে উইকেটরক্ষকের বাইরে এখন সর্বোচ্চ ৪০ ক্যাচ তাঁর। ৩৯ ক্যাচ নিয়ে এই তালিকার দুইয়ে মাহমুদউল্লাহ। মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩৮ ক্যাচ। ইমরুল কায়েস ৩৫ ও সাকিব আল হাসান নিয়েছেন ২৯ ক্যাচ।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
১১ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
১২ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
১৩ ঘণ্টা আগে