
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্বে দেখা যাবে না বাংলাদেশকে। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় দলটিকে ছোট সংস্করণের বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বিষয়টি মনে হতেই মন খারাপ হচ্ছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের দাবি না রেখে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে বলে মন্তব্য করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রাখেন তিনি। তাই টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা।
বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি করেছিল, বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে পাকিস্তান। শেষ পর্যন্ত বয়কট না করলেও প্রতিবাদ জানিয়ে ভারত ম্যাচ না খেলার ঘোষণা দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। বয়কটের ঘোষণা না দিলেও পাকিস্তানের এমন সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে ক্রিকেট বিশ্বে। গত ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া। আগামী পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সেদিন ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।
তার আগে রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই; পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।’
ভারত ম্যাচ খেলা-না খেলা নিয়ে সরকারের সিদ্ধান্তকেই সম্মান জানাবেন সালমানরা। এই প্রসঙ্গে পাকিস্তান দলপতি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ হবে কি না সেটা অনিশ্চিত। পাকিস্তান সরকার যা বলবে আমরা সেটাই করব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের ফর্ম নিয়ে বেশ খুশি সালমান। দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি, ‘আগের টুর্নামেন্টগুলোতে আমরা সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারিনি। এবার দলের অবস্থা ভিন্ন। সবাই ভালো করছে এবং এশিয়া কাপের পর আমাদের দল খুবই ধারাবাহিক পারফর্ম করছে। আশা করি এবার ভালো কিছুই হবে। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি আমার নেতৃত্বে দল ভালো কিছুই করবে।’
এদিকে, সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তটি ছিল বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার। আজ নিজের ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে রেকর্ডের পাতা ওলটপালট করে দেওয়া এক টুর্নামেন্ট হিসেবে দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তাঁর মতে, এবারের বিশ্বকাপে দর্শকেরা ব্যাটিং ঝড় উপভোগ করবেন; ব্যাটাররা এতটাই বেশি দাপট দেখাবেন যে ৩০০ কিংবা তারও বেশি দলীয় সংগ্রহ দেখা যেতে পারে।
৩০ মিনিট আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএলে থেকে বাদ পড়াকে কেন্দ্র করে টালমাটাল ক্রিকেট দুনিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এরই মাঝে দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স
২ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে সোনার ডিমপাড়া রাজহাঁস, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। সম্প্রচারক, দর্শকখাত থেকে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় এই ম্যাচ ঘিরে। তবে এবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত-ম্যাচ বয়কটের পর একটু বেকায়দায় পড়েছে ক্রিকেটের অভিভাবক
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে বেশ বিপদেই পড়েছে ব্ল্যাক ক্যাপরা। অসুস্থ হয়ে পড়েছেন দলটির দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। দলটির কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে