
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে বেশ বিপদেই পড়েছে ব্ল্যাক ক্যাপরা। অসুস্থ হয়ে পড়েছেন দলটির দুই ক্রিকেটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। দলটির কোচ রব ওয়াল্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
‘ডি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড। তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কিউইরা। তার আগে আজ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা। অসুস্থ হওয়ার কারণে ম্যাচটিতে রবীন্দ্র ও কনওয়েকে পাবে না নিউজিল্যান্ড। একই সঙ্গে কাঁধের চোট থেকে সেরে ওঠার পথে থাকা ওপেনার ফিন অ্যালেনকেও বিশ্রামে রাখা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ওয়াল্টার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে আমাদের দলে কিছুটা অসুস্থতার সমস্যা দেখা দিয়েছে। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র ভাইরাল সংক্রমণে ভুগছে, যা সফরের সময় স্বাভাবিকভাবেই হয়ে থাকে। রাচিন আমার পাশের রুমেই আছে, সারারাত ওখান থেকে ভালো কোনো শব্দ শোনা যায়নি। মনে হচ্ছে ও হয়তো একটু কষ্টেই আছে।’
সাম্প্রতিক সময়ে ৪-১ ব্যবধানে ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। সেই সিরিজে কাফ ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন মাইকেল ব্রেসওয়েল। তবে ওয়াল্টারের আশা, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রেসওয়েলে ও অ্যালেনকে পাবেন তিনি, ‘এই মুহূর্তে সবাই মোটামুটি ফিট ও সুস্থ থাকার পথেই আছে, যা প্রথম ম্যাচের আগে খুবই ভালো খবর।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন লুকি ফার্গুসন। অ্যাডাম মিলনের অনুপস্থিতিতে এই পেসারকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ওয়াল্টার, ‘বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে সে (ফার্গুসন) ভীষণ পরিশ্রম করছে। সে বলেছিল ধীরে ধীরে শুরু করবে, কিন্তু ১৪৫ কিলোমিটার গতিতে বল করেছে। যদি এটাকেই সে ‘ধীরে শুরু’ বলে, তাহলে সামনে কী আসছে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।’

আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাইলে এটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপও বলতে পারেন। ২০০৭ সালে শুরু হওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই খেলে এসেছে বাংলাদেশ। এবারও সরাসরি জায়গা করে নিয়েছিলেন লিটন-মোস্তাফিজরা। কিন্তু বাংলাদেশকে ছাড়াই শুরু হচ্ছে এই বিশ্বকাপ।
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে ভারত-পাকিস্তান তেমন একটা লড়াই দেখা যায় না বললেই চলে। তবে ‘হাইভোল্টেজ ম্যাচ’ নামে পরিচিত এই ম্যাচ আলোচনায় আসে অন্যান্য ঘটনায়। ভক্ত-সমর্থকেরা যে আশায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটেন, সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তাঁরা উপভোগ করতে পারেন না। ইরফান পাঠানের মতে মাঠে ভারতকে
৬ ঘণ্টা আগে
নিজেদের প্রথম ম্যাচে ধূমকেতুর হয়ে ফিফটি করেছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও সাইফ হাসান। তাঁদের ফিফটিতে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু সহজ জয় পেয়েছিল দুরন্তর বিপক্ষে।
৭ ঘণ্টা আগে
ক্যালেব ফ্যালকনার লড়ে গেলেন নিঃসঙ্গ শেরপার মতো। একপ্রান্তে ঝড় তুললেও সতীর্থদের কাছ থেকে তেমন সহায়তা পাননি। পাঁচ নম্বরে নামা এই ব্যাটার যখন ইংল্যান্ডের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার পর ভারত তখন উল্লাসে ব্যস্ত। ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে
৮ ঘণ্টা আগে