
আবারও বাংলাদেশের দ্রুততম মানবের খেতাবটা নিজের করে নিলেন ইমরানুর রহমান। আজ থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকসের ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে হারানো মুকুট ফিরে পেলেন অভিজ্ঞ শিরিন আক্তার। গত বছর সামার অ্যাথলেটিকসে সুমাইয়া দেওয়ানের কাছে দ্রুততম মানবীর খেতাব হারিয়েছিলেন তিনি।
ইমরানুরকে কেউই তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি। ১০.৫৮ সেকেন্ড সময় নিয়ে ট্র্যাকে ঝড় তোলেন তিনি। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো সেরা হলেন ইমরানুর। গত আগস্টের সামার অ্যাথলেটিক্সে ১০.৬৪ সেকেন্ড টাইমিং করা ইমরানুর এবার নিজের টাইমিংয়ের উন্নতি করলেও, ২০২২ সালে গড়া তাঁর ব্যক্তিগত সেরা (১০.২৯ সেকেন্ড) টাইমিং টপকাতে পারেননি। এই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল দ্বিতীয় এবং বিমানবাহিনীর নাঈম ইসলাম ১০.৯১ সেকেন্ডে তৃতীয় হয়েছেন।
বাড়তি নজর ছিল মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের দিকে। গত বছল সামার অ্যাথলেটিক্সে সুমাইয়া দেওয়ানের কাছে শ্রেষ্ঠত্ব হারানো নৌবাহিনীর শিরিন আক্তার এবার টাইমিংয়ে দারুণ উন্নতি করেছেন। ১২.১০ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড ১৭ বারের মতো দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেন তিনি। অবশ্য শিরিন তাঁর ২০২২ সালের ব্যক্তিগত সেরা টাইমিং (১১.৯৫ সেকেন্ড) স্পর্শ করতে পারেননি।
গত আসরের চ্যাম্পিয়ন সুমাইয়া দেওয়ান এবার ছিলেন একেবারেই বিবর্ণ, ১২.৪১ সেকেন্ড সময় নিয়ে তিনি চতুর্থ হয়ে দৌড় শেষ করেন। ১২.২৫ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর শরিফা খাতুন দ্বিতীয় এবং ১২.৩৪ সেকেন্ডে একই দলের রেখা আক্তার তৃতীয় স্থান অর্জন করেন।

ব্যাটারদের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি লেংথের পরিবর্তন করে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন রানা। যার মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে তিনবার আউট করেছেন রানা। তবে বাংলাদেশের আলোচিত গতিতারকাকে ভয় পান না বাবর।
৩৬ মিনিট আগে
তারকাখ্যাতির বিড়ম্বনা কেমন হয়, সেটা টের পাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, আইপিএলেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। বাজে অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেই দৃষ্টান্তও স্থাপন করছেন তিনি। তবে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন কোহলি।
২ ঘণ্টা আগে
ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং ও বাউন্সারে ব্যাটারদের হরহামেশাই কুপোকাত করেন নাহিদ রানা। আগুনে বোলিংয়ে বিশ্ব ক্রিকেটে হই চই ফেলে দিয়েছেন রানা। বিশ্বের অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তবে কখনো কোনো বোলার বাউন্সার মারলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের গতিতারকা।
৩ ঘণ্টা আগে
সাভারে ক্লাবের নিজস্ব ২৫ একর জমিতে ভেন্যু নির্মাণের ঝুলে থাকা মেগা প্রজেক্টের আলোর মুখ দেখাতে নতুন করে তোড়জোড় শুরু করেছে এই কমিটি। সংবাদ সম্মেলনে মতিঝিলে ক্লাবের বর্তমান মাঠ ও জমির স্থায়ী বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে সাবেক গণপূর্ত মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মির্জা আব্বাসের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ
৪ ঘণ্টা আগে