
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
সুরিয়াবান্দারারা ঘটনাটা আজ কলম্বোতে চলমান শ্রীলঙ্কা-ভারত দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৬১তম ওভারের দ্বিতীয় বলে সুরিয়াবান্দারার বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন ভারতের বাঁহাতি স্পিনার মানব সুথার। আবেদন করতে না করতেই আঙুল তুলে নেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দ্রুত রিভিউ নেন সুরিয়াবান্দারা। রিভিউতে দেখা যায়, সুথারকে স্লগ সুইপ করতে গেলে ব্যাটের কানায় লেগে বল সুরিয়াবান্দারার পায়ে আঘাত হানে। এজ হওয়ার কারণে লঙ্কান ক্রিকেটার বেঁচে যান।
রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পরের বলেই আত্মাহুতি দিয়েছেন সুরিয়াবান্দারা। সুথারের ওয়াইড লাইনের বাইরের বল তাড়া করতে যান সুরিয়াবান্দারা। পর্যাপ্ত সময় পেয়ে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্ত স্টাম্পিং করেন। ১৭৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯২ রান করে আউট হন সুরিয়াবান্দারা। এর আগে এই টেস্টের প্রথম ইনিংসে ৮০ রান করেন তিনি।
সুরিয়াবান্দারার পর সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা। ৬৫তম ওভারের দ্বিতীয় বলে ডিকভেলার বিপক্ষে সারানশ জৈন এলবিডব্লুর আবেদন করলে সৈকত দ্রুত আঙুল তুলে দেন। ডিকভেলা (৬) পাল্টা চ্যালেঞ্জ করতে গিয়ে উল্টো রিভিউ নষ্ট করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৭২ ওভারে ৬ উইকেটে করেছে ২২৭ রান। কেশারা নুয়ান্তা ও সোনাল দিনুশা ৩ ও ৬ রানে ব্যাটিং করছেন। লঙ্কানদের লিড কেবল ১৪ রানের।
কলম্বোতে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। শ্রীলঙ্কা এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রানে গুটিয়ে যায়। ২১৩ রানে এগিয়ে থাকার পরও ভারত ফলোঅনে পাঠায় লঙ্কানদের।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কাছাকাছিই রয়েছে ভারত। এরই মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অর্ধেকেরও বেশি উইকেট হারিয়েছে। লঙ্কানদের লিডটাও খুব একটা হয়নি। তবে এত কাছে এসেও ভারতের আক্ষেপে পুড়তে হতে পারে দুটি কারণে।
৩৩ মিনিট আগে
কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে