
বোস্টনে গত রাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালটা হয়ে রইল এমবাপ্পেময়। দুটি গোলেই কিলিয়ান এমবাপ্পে অবদান রেখেছেন। তবে ম্যাচের শেষ দিকে এসে চোট নিয়ে যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চিন্তিত হওয়ারই কথা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তাঁর এখন কী অবস্থা।
৬০ মিনিটে দেজিরে দুয়ের পাস থেকে দুর্দান্ত এক গোলে ম্যাচে গোলের হালখাতা খোলেন এমবাপ্পে। ৬ মিনিট পর দলের দ্বিতীয় গোলেও রয়েছে এমবাপ্পের অবদান। ৬৬ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন উসমান দেম্বেলে। তবে ৭৭ মিনিটে মাঠে যেভাবে এমবাপ্পে বসে পড়েন, তাতে দুশ্চিন্তা দেখা দেয় ফ্রান্স ডাগআউটে। চোটে পড়ায় তাঁকে সরিয়ে জঁ-ফিলিপ মাতেতাকে নামানো হয়েছে।
মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর এমবাপ্পে জানিয়েছেন, চোট তেমন একটা গুরুতর নয়। ফরাসি তারকা ফরোয়ার্ড বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ। গোড়ালিতে একটু আঘাত পেয়েছিলাম। তবে এখন সব ঠিক আছে। জেপি (জঁ-ফিলিপ মাতেতা) শেষ ১৫ মিনিটে আমার চেয়ে বেশি ভালো অবস্থায় ছিল।’ ইএসপিএনকে একটি সূত্রও জানিয়েছে, এমবাপ্পের গোড়ালির চোট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।
২০২৪ সালে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যান এমবাপ্পে। এদিকে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি ২০২১ সাল থেকে আছেন পিএসজিতে। এক সময়ের দুই সতীর্থ গতকাল ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বনে গেলেন প্রতিপক্ষ। সেমির টিকিটটা শেষ পর্যন্ত এমবাপ্পেই কেটেছেন।
বন্ধু হাকিমির জন্য এমবাপ্পের কিছুটা হলেও খারাপ লাগছে। মরক্কো ম্যাচ শেষে ফরাসি অধিনায়ক বলেন, ‘এখানে কোনো আবেগের স্থান নেই। এখানে কোনো অনুভূতি নেই। এখানে জিততে এসেছি। আর সেও (হাকিমি) জিততে এসেছিল। তবে এটা সত্য যে ম্যাচের পর যখন আমি ড্রেসিংরুমে গিয়ে তার সঙ্গে দেখা করব, তখন সেটা আমাকে স্পর্শ করবে। কারণ, সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু।’
২৮ মিনিটে পেনাল্টি পেলেও এমবাপ্পে গোল আদায় করে নিতে পারেননি। কিন্তু দ্বিতীয়ার্ধ পুরোটা নিজের করে নিলেন ফরাসি অধিনায়ক। কোচ দিদিয়ের দেশমের চোখে এমবাপ্পে ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। মরক্কোকে ২-০ গোলে হারানোর পর ফ্রান্স কোচ বলেন, ‘আজকের ম্যাচটি কঠিন ছিল। পেনাল্টি মিস করেছি। অনেক সুযোগও কাজে লাগাতে পারিনি। কিন্তু যখন কিলিয়ান আছে, তখন কোনো সমস্যা হয় না। এমনকি আগে একটি সুযোগ নষ্ট করার পরও সে দ্বিধায় ভোগে না। অনেকে বলেন কিলিয়ান স্বার্থপর। সে শুধু নিজের কথাই ভাবে। কিন্তু সে দলের অধিনায়ক এবং একজন আদর্শ নেতা।’
দেশমের আস্থার দারুণ প্রতিদান দিচ্ছেন শিষ্যরা। এমবাপ্পে ৮ গোল করে চলতি বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে। লিওনেল মেসিও ৮ গোল করেছেন। কিন্তু মেসির অ্যাসিস্ট একটি। এমবাপ্পে করেছেন ৩ অ্যাসিস্ট। উসমান দেম্বেলে করেছেন ৫ গোল। এমনকি তাঁর একটি হ্যাটট্রিকও রয়েছে। ফ্রান্সের ১৬ গোলের ১১ গোল তো এমবাপ্পে-দেম্বেলে মিলে ভাগাভাগি করে নিয়েছেন। ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্মটা তাঁরা ধরে রেখেছেন বিশ্বকাপেও।

দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
১ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৫ ঘণ্টা আগে