১১ জুন শুরু ফুটবল বিশ্বকাপ । যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপে এই প্রথম খেলছে ৪৮ দল। ‘বিশ্বকাপের দল’ শীর্ষক এই ধারাবাহিকে কোন দল কেমন, সেটি তুলে ধরার প্রয়াস। আজকের পর্বে থাকছে সৌদি আরব—

এবার কী চমক দেখাবে সৌদি আরব? বিশ্বকাপের দল হিসেবে সৌদির প্রসঙ্গ এলে এমন একটা প্রশ্ন জাগেই মনের মধ্যে।
১৯৯৪ বিশ্বকাপে নিজেদের অভিষেকে চমক দেখিয়েছিল সৌদি আরব। এশীয় দল হিসেবে দুর্দান্ত খেলে উঠে গিয়েছিল পরের রাউন্ডে। নেদারল্যান্ডসের সঙ্গে লিড নিয়ে শেষ পর্যন্ত হারলেও পরের দুই ম্যাচে মরক্কো ও শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে চমক দেখায় সৌদিরা। চমক দেখিয়েছিল সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপেও। সূচনা ম্যাচেই হারিয়ে দিয়েছিল লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে।
বিশ্বকাপ অভিষেকের পর এ নিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে সৌদি আরব। অর্থাৎ অভিষেকের পর মাত্র দুই আসর মিস করেছে তারা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া এই দলকে বিশ্বকাপের নিয়মিত মুখ বললে মোটেও বাড়িয়ে বলা হবে না। ৪৮ দলের বিশ্বকাপ ‘গ্রিন ফ্যালকন’দের লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে ওঠা।
তবে চাইলেও কাজটা সহজ হবে না । কারণ বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে তাঁদের সঙ্গে রয়েছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। গ্রুপের অন্য দলটি বিশ্বকাপে নবাগত কেপ ভার্দে ।
কাজটা সহজ নয়। কিন্তু নিজেদের খেলা উন্নত করতে বড় বড় দলের সঙ্গে ব্যবধান কমিয়ে আসার জন্য সূদরপ্রসারী পরিকল্পনা নিয়েই এগোচ্ছে সৌদি আরব। তাদের সে পরিকল্পনারই ফসল—টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া। অবশ্য বাছাইপর্বটা তাদের জন্য মসৃণ ছিল না। এশীয় অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে রানার্সআপ হওয়ার পর তৃতীয় রাউন্ডে জাপান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের মুখোমুখি হয়েছিল তারা। জাপান ও অস্ট্রেলিয়া এই রাউন্ডে সরাসরি জায়গা করে নিলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে চতুর্থ রাউন্ড পর্যন্ত লড়াই করতে হয় সৌদি আরবকে।
চতুর্থ রাউন্ডে ইন্দোনেশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর খেলায় ৩-২ ব্যবধানে জেতে সৌদিরা। পরের ম্যাচে ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে। এই ড্রয়ের পরও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে সৌদি আরব। রানার্সআপ হয়ে প্লে অফ নিশ্চিত করে ইরাক।
পুরো বাছাইপর্বে দুর্দান্ত খেলেছেন ফেরাস আল ব্রিকান। পাঁচটি গোল করেছেন। যার দুটি আবার ইন্দোনেশিয়ার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে। তবে আক্রমণ নয়, সৌদি আরবের শক্তির জায়গা দলের রক্ষণভাগ। বাছাইপর্বের শেষ ৬ ম্যাচে মাত্র ৪টি গোল হজম করেছে তারা। বিশ্বকাপের মঞ্চে দৃঢ়তাপূর্ণ পারফরম্যান্স করতে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে সৌদি আরবকে।
কোচ
হার্ভে রেনার্ড
বাছাইপর্বের মাঝপথে কেমন যেন থমকে দাঁড়িয়েছিল সৌদি আরব। তৃতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপে থাকা সৌদি যখন ধুঁকছিল, তখন সাহসী সিদ্ধান্তই নিয়ে ফেলে সৌদি ফুটবল অ্যাসোসিয়েশন। মানচিনিকে বিদায় করে ফিরিয়ে আনা হয় হার্ভে রেনার্ডকে। ফরাসি এই কোচের অধীনেই কাতার বিশ্বকাপের সূচনা ম্যাচে সৌদিরা হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। ইউরোপের বাইরেও এশিয়া ও আফ্রিকা—উভয় মহাদেশেই কোচিংয়ের এক বিশাল অভিজ্ঞতা রেনার্ডের। দলের কাছ থেকে সেরাটা আদায় করা এবং প্রত্যাশার চেয়েও দলকে ভালো খেলানায় তাঁর জুড়ে মেলা ভার।

তারকা
ফেরাস আল ব্রিকান
বিশ্বকাপের বাছাইপর্বে পারফরম্যান্স দিয়ে এককভাবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ফেরাস আল ব্রিকান। সর্বোচ্চ পাঁচটি গোল করেন তিনি। যার দুটি আবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে। সৌদি ক্লাব আল আহলিতে খেলা ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার তাঁর গতি, ফিনিশিং ও পজিশনিংয়ের জন্য পরিচিত। ক্লাব ফুটবলে ধারাবাহিকতা দেখিয়েই তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। বড় ম্যাচে চাপ সামলে খেলায় অভ্যস্ত ফেরাস আল ব্রিকান জাতীয় দলের জার্সিতে ১৫টি গোল করার রেকর্ড তাঁর।

বিশ্বকাপে সৌদি আরবের ইতিহাস
অঞ্চল: এশিয়া
র্যাঙ্কিং: ৬১
অংশগ্রহণ: অষ্টম
সর্বোচ্চ সাফল্য: শেষ ষোলো (১৯৯৪)
| ম্যাচ | জয় | ড্র | হার |
|---|---|---|---|
| ১৯ | ৪ | ২ | ১৩ |
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ১৬ জুন | উরুগুয়ে | মায়ামি | ভোর ৪টা |
| ২১ জুন | স্পেন | আটলান্টা | রাত ১০টা |
| ২৭ জুন | কেপভার্দে | হিউস্টন | সকাল ৬টা |

৩৫ বছর বয়স পেরোলে ক্রিকেটারদের বেশির ভাগ যোগ দেন কোচিং পেশায় অথবা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। অনেকে আবার প্রশাসনিক কাজকর্মে যুক্ত হয়ে যান। বিরাট কোহলি যে এখানেই আলাদা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। তবে গতকাল বিশেষ এক কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে হয়েছে কোহলিকে।
৬ মিনিট আগে
সবার ওপরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ৮। দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসও পেয়েছে ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে দুই দলের অবস্থান ভিন্ন। তিনে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ৭। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়াংখেড়েতে
৩০ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুরোনো পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে এক সপ্তাহ আগে। নতুন কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যে বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মিলছে না। ইরান কি আদৌ বিশ্বকাপে খেলবে—গত দেড় মাস ধরে এই অনিশ্চয়তা কাজ করছে। বরাবরের মতো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবারও শুনিয়েছেন আশার বাণী।
২ ঘণ্টা আগে