
আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় এক মাস দূরে বাংলাদেশ ক্রিকেট দল। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের পর এখন তানজিদ হাসান তামিম-সাইফ হাসানদের ব্যস্ততা এশিয়ান গেমস নিয়ে। এক মাস বাইরে থাকলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বিপরীতে পিছিয়েছেন আফগানিস্তানের এক তারকা ক্রিকেটার।
দিল্লিতে প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ভারতের কাছে আগেভাগেই সিরিজ খুইয়েছে আফগানিস্তান। ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়ানোর পর রহমানউল্লাহ গুরবাজ পেয়েছেন ধাক্কা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন রহমানউল্লাহ গুরবাজ। তাঁর রেটিং পয়েন্ট ৬৪১। ভারতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলেই দুটিতেই ডাক মেরেছেন। এই সুযোগে দুই ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন তানজিদ তামিম। তাঁর রেটিং পয়েন্ট ৬৪৮।
তামিমের মতো সুখবর পেয়েছেন সাইফ-পারভেজ হোসেন ইমনরাও। ইমন-সাইফ দুজনেই এক ধাপ করে এগিয়েছেন। ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে সাইফ। ৫৫ নম্বরে অবস্থান করা ইমনের রেটিং পয়েন্ট ৫১৪। লিটন অবশ্য আগের মতোই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬৫ নম্বরে অবস্থান করছেন। তাঁর রেটিং পয়েন্ট ৪৯৬। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৩৩তম ব্যাটার তাওহীদ হৃদয়। তাঁরও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতিই দেখা গেছে। এক ধাপ পিছিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১২ নম্বর বোলার নাসুম আহমেদ। তাঁর রেটিং পয়েন্ট ৬৪৬। শেখ মেহেদী হাসানও এক ধাপ পিছিয়েছেন। ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন তিনি।
আফগানিস্তানকে কাঁপিয়ে উন্নতি হয়েছে ভারতীয় ক্রিকেটারদেরও। ১১ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে অবস্থান করা আর্শদীপ সিংয়ের রেটিং পয়েন্ট ৬৪২। জসপ্রীত বুমরা সেরা দশে জায়গা করে নিয়েছেন। সাত ধাপ এগিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে উঠে আসা বুমরার রেটিং পয়েন্ট ৬৫০। আফগানদের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে ৫ ও ২ উইকেট নিয়েছেন আর্শদ্বীপ ও বুমরা।
তানজিদ তামিম-লিটন সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছেন। ঐতিহাসিক এই সিরিজে বাংলাদেশ ১-১ সমতায় ড্র করেছে অজিদের বিপক্ষে। ইমন-সাইফ সবশেষ খেলেছেন জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এদিকে আফগানিস্তান খেলতে নামবে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে। দিল্লিতে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-আফগান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে হবে তিনটি টি-টোয়েন্টি।
৩৫ মিনিট আগে
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের মাঝপথেই দেশে ফিরতে হয় ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানকে। শুধু এখানেই শেষ নয়, সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে জব্দ করা হয় তাঁদের ফোনও। আজ সেই তদন্তের ফল জানাল পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম তদন্ত সংস্থা (এনসিসিআইএ)।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে নারী ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ চীন। সরাসরি কোয়ার্টার ফাইনাল হওয়ায় সে ম্যাচে জিতলেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
এলচের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পাননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে সেই ব্যর্থতা ব্রাজিলিয়ান তারকার আত্মবিশ্বাসে প্রভাব ফেলেনি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গোলখরা কাটানোর প্রত্যয় জানিয়ে প্রতিপক্ষকে একরকম হুঙ্কারই দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে