
ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, তা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তাদের সমর্থনে বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ত্রিপক্ষীয় বৈঠকে সমস্যার সমাধান হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মতে, ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের নেপথ্যের নায়ক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে।
ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন না হলে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন থেকে কোটি কোটি টাকা লোকসান হতো বলে আইসিসির ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আয়োজন করতে ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে তড়িঘড়ি করে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ত্রিপক্ষীয় বৈঠক শেষে ৯ ফেব্রুয়ারি ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান। কিন্তু যে বুলবুলের মধ্যস্থতায় হলো ভারত-পাকিস্তান ম্যাচ, তাঁর নাম উচ্চারণ করলেন না নাকভি। পিসিবি চেয়ারম্যান সব কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশানায়েকেকে।
১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ শেষের পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশানায়েকের সঙ্গে সভা করেছেন নাকভি। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘প্রথমত পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পক্ষ থেকে আপনাকে জানাই উষ্ণ অভ্যর্থনা। তাঁরা আপনাকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে বলেছেন। সত্যি বলতে এই ম্যাচের (ভারত-পাকিস্তান) আসল নায়ক আপনি। আপনার কারণেই বিশ্বের ২০০ কোটি মানুষ মজা পেয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আপনার ফোন পাওয়ার পরপরই সিদ্ধান্ত নেন যে আমরা ম্যাচটি খেলব। এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’
নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যেতে দেয়নি সরকার। কারণ, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের যে দাবি বিসিবি তুলেছিল, আইসিসি তা মেনে নেয়নি। তবে বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে। বাংলাদেশের পাওনা টাকা দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের লাভের ভাগও দেবে আইসিসি। ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে।
বাংলাদেশ বিশ্বকাপে না খেলায় পাকিস্তান যে পাশে দাঁড়িয়েছিল, তাতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভ্রাতৃত্বের বার্তা দিয়েছিলেন সভাপতি বুলবুল। কিন্তু তাঁর নাম উচ্চারণ না করে নাকভি কৃতিত্ব দিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে। সেদিন বিসিবি সভাপতি ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আমন্ত্রণ পেয়েও কলম্বোয় যাননি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচও হয়েছে একপেশে। কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে ৬১ রানে হারায় ভারত। আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নামিবিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে খেলছে পাকিস্তান।

নিরাপত্তাইস্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল। কদিন আগেই জানা গিয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কোনো শাস্তি পাচ্ছে না বাংলাদেশ। র্যাঙ্কিংয়েও তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। বাছাইপর্ব না খেলে আগামী বিশ্বকাপে
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করতে না করতেই শ্রীলঙ্কা হারায় তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এবার লঙ্কানরা হারাল আরেক তারকা ক্রিকেটারকে। আইসিসির এই ইভেন্ট শেষ হয়ে গেল মাথিসা পাতিরানার।
১ ঘণ্টা আগে
নামিবিয়াকে হারালেই সুপার এইট—কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) পাকিস্তান আজ খেলতে নেমেছিল এই সমীকরণ নিয়ে। বাঁচা-মরার ম্যাচে পাকিস্তান পেয়েছে ১০২ রানের আয়েশি জয়। ভারতের পর ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট কাটল পাকিস্তান।
২ ঘণ্টা আগে
২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজেই এসেছেন বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
৫ ঘণ্টা আগে