
লিওনেল মেসি বলে কথা। তাঁর ছেলের কীর্তির তথ্য দ্রুত ছড়িয়ে পড়াটাই তো স্বাভাবিক। মেসির ছেলে থিয়াগো মেসির এক রেকর্ডের ঘটনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, এমন কোনো ঘটনা আদতে ঘটেইনি।
এমএলএস অনূর্ধ্ব–১৩ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি করেছে ১১ গোল। সেই ম্যাচে আটলান্টাকে ১২–০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এটুকু তথ্যের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ করার পরই মেসির ছেলের ১১ গোলের কীর্তি ভাইরাল। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো গতকালই এটা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ‘তারকা ফুটবলার লিওনেল মেসির ছেলে এই বুধবার ক্রীড়া জগতের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর্জেন্টাইন তারকার উত্তরসূরী থিয়াগো মেসি ইন্টার মায়ামিকে ১২-০ গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে জিততে সাহায্য করেছে। এমএলএস কাপের অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে করেছে ১১ গোল। অবশেষে ও গ্লোবো ইন্টার মায়ামির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়েছে যে এমন পারফরম্যান্স হয়নি।’
ও গ্লোবোর দাবি মেসির ছেলে থিয়াগো মেসিকে নিয়ে নিছক মজা করা হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমটি বলেছে, ‘ম্যাচের স্কোরবোর্ডের একটি ছবি কদিন আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে খবর প্রকাশ করলে সেটা সবার নজর কেড়েছে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ কখনোই হয়নি। শুধুই ইন্টারনেটে মজা করা হয়েছে।’
মেসির ছেলে থিয়াগো প্রায়ই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে আসে। ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে থিয়াগো।

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম।
৩ ঘণ্টা আগে
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালে স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে বাংলাদেশের যুবারা। মোহাম্মদ মানিকের দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে

গোল হজম করে থাইল্যান্ড যখন কিছুটা দিগ্ভ্রান্ত, বাংলাদেশ তখন সেই সুযোগে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগ দেয়। প্রতিপক্ষের আক্রমণের তীব্রতা কমে আসায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখা সহজ হয় লাল-সবুজদের জন্য। বিরতির ঠিক আগে সাগরিকার উদ্দেশ্যে আবারও একটি লং পাস বাড়িয়েছিলেন সতীর্থরা।
৬ ঘণ্টা আগে