Ajker Patrika

পিএসএলে একই দলে নাহিদ রানা-শরীফুল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২: ৪১
পিএসএলে একই দলে নাহিদ রানা-শরীফুল
পিএসএলে শরীফুল ইসলামকে নিয়েছে পেশোয়ার জালমি। ছবি: সংগৃহীত

নিলাম থেকে আগেই নাহিদ রানাকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি। পাকিস্তানের এই টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন দলটি নিল বাংলাদেশের আরেক ক্রিকেটার শরীফুল ইসলামকে। শরীফুলকে স্বাগত জানিয়েছে তাঁরা বাংলা ভাষায়।

পেশোয়ার জালমি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে শরীফুলকে নেওয়ার কথা নিশ্চিত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘আপনি আসায় পেশোয়ার আরও শক্তিশালী হয়ে উঠেছে।বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরীফুল ইসলাম পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত। গতি, উইকেট নেওয়ার ক্ষমতা ও ঝড়ের মতো শক্তি নিয়ে হাজির হচ্ছেন তিনি। জালমি পরিবারে স্বাগত।’ যেখানে জালমি পরিবারে স্বাগত অংশটুকু বাংলায় লিখেছে পেশোয়ার।

এবারের পিএসএলে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি দল পেয়েছেন। যাঁদের মধ্যে মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে লাহোর। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। নিলাম থেকে ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতে (২৬ লাখ ৩৬ হাজার টাকা) নিয়েছে পেশোয়ার জালমি। লাহোরও ইমনকে নিয়েছে ভিত্তিমূল্য ৬০ লাখ রুপিতেই। আর রিশাদ হোসেনকে ৩ কোটি রুপিতে (১ কোটি ৩২ লাখ টাকা) নিয়েছে নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ।

২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হবে এবারের পিএসএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন। শিরোপা ধরে রাখার লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলতে নামবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তাহলে প্রথম দিনেই দেখা যেতে পারে দুই বাংলাদেশি মোস্তাফিজ ও ইমনকে। শিরোপা নির্ধারণী ফাইনালও হবে লাহোরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগ দেবে ইরান

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত