বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেস্ট দলের অধিনায়ক হিসেবে জো রুটকে ফিরিয়েছে ইংল্যান্ড। নেতৃত্বের দৌড়ে হ্যারি ব্রুকের নাম জোরালোভাবে শোনা গেলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এর আগে টানা পাঁচ বছর ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। তাঁর অধীনে ৬৫টি টেস্টে ২৭ জয় পেয়েছে ইংলিশরা, যা ইংল্যান্ডের কোনো টেস্ট অধিনায়কের সর্বোচ্চ। ২০২২ সালে নেতৃত্ব ছেড়ে দিলেও ব্যাট হাতে নিজের চেনা ছন্দেই ছিলেন রুট। দলের ক্রান্তিকালে আবার তাঁকে গুরু দায়িত্ব দিল ইসিবি। ফের নেতৃত্ব পেয়ে তারকা ক্রিকেটার বললেন, আগের অভিজ্ঞতাই এবার তাঁর জন্য সবচেয়ে বড় শক্তির কারণ হবে।
ইসিবির প্রকাশিত এক ভিডিওতে রুট বলেন, ‘অনুভূতিটা প্রায় আগের মতোই। দেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ সব সময়ই বিশেষ কিছু। তবে এবার আমি এমন একটি অবস্থানে আছি, যেখানে কীভাবে নেতৃত্ব দিতে হয়, কী প্রয়োজন, সাফল্য কেমন দেখায়—এসব বিষয়ে আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আবার কঠিন সময়ও দেখেছি।’
ইংল্যান্ডের জন্য সেরাটা দিতে বদ্ধপরিকর রুট, ‘আমার কাছে ফিরে দেখার মতো অনেক অভিজ্ঞতা আছে, যা আমাকে এবং দলকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। খুব বেশি অধিনায়ক এমন সুযোগ পান না। বিশেষ করে আমার মতো এত ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বার দায়িত্ব পাওয়ার সুযোগ বিরল। তাই সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। আমাদের সামনে যে দারুণ ক্রিকেট রয়েছে, সেগুলোর জন্যও মুখিয়ে আছি।’
রুটের দ্বিতীয় দফার অধিনায়কত্ব শুরু হবে আগামী ১৯ আগস্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নতুন কোচ স্টিফেন ফ্লেমিংকে সঙ্গে নিয়ে নতুন অধ্যায় শুরু করবে ইংলিশরা। অভিজ্ঞ রুটের নেতৃত্বে দলটি আবারও সাফল্যের ধারায় ফিরতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
২৪ মিনিট আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
২ ঘণ্টা আগে
দারুণ ব্যাটিং করে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের আলোটা নিজের দিকে টেনে নেন মেহেদী হাসান মিরাজ। ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মিরাজ সেঞ্চুরির দেখা পেলেও ব্যাটিং নিয়ে চিন্তা কমছে না বাংলাদেশের। মিরাজ ছাড়া প্রথম ইনিংসে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
২ ঘণ্টা আগে
গিলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিচ্ছেন সহ অধিনায়ক লোকেশ রাহুল। বৃহস্পতিবার অনুশীলনে চোট পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গিলকে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৩ ঘণ্টা আগে