
সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ এবং পাকিস্তানের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে ১১ রানের জয়ে সিরিজ জিতেছে স্বাগতিকেরা। খুব কাছে এসে সিরিজ হেরে হতাশ পাকিস্তান। সিরিজ হেরে একটি রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেছে সফরকারীরা।
বাংলাদেশের ২৯০ রানের জবাবে জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান দরকার ছিল পাকিস্তানের। রিশাদ হোসেন করা সে ওভারের প্রথম ৪ বল থেকে মাত্র ২ রান নিতে পারে অতিথিরা। পঞ্চম ডেলিভারিটা ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি স্ট্রাইকে থাকা শাহিন শাহ আফ্রিদি। বল জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে। সঙ্গে সঙ্গেই ওয়াইডে দেন অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা।
পরে ওলবিডব্লুর জন্য রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টিভি রিপ্লেতে দেখা যায়, বল শাহিনের ব্যাটের কানায় লেগেছে। তাই এলবিডব্লু না হলেও ওয়াইডের সিদ্ধান্ত বাতিল করতে হয় ধর্মসেনাকে। ওয়াইড বাতিল হওয়ায় শেষ বলে পাকিস্তানের সামনে ১২ রানের সমীকরণ দাঁড়ায়। শেষ বলে শাহিনকে স্টাম্পিং করেন লিটন। ২৭৯ রানে অলআউট হয় পাকিস্তান।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, রিভিউ ইস্যুতে সিরিজ হারের পর ম্যাচ রেফারি নেয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। সফরকারী দলের ধারণা, বড় পর্দায় রিপ্লে দেখে রিভিউ নিয়েছে বাংলাদেশ। এ ছাড়া ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কি না তা যাচাই করার জন্য কোনো টাইমারও দেখা যায়নি টিভি পর্দায়। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার পর স্বাগতিকেরা রিভিউ নিয়েছে বলে দাবি পাকিস্তানের। ম্যাচের ফলে এর প্রভাব পড়েছে বলে মনে করছে তারা।
ম্যাচ শেষে আলোচিত রিভিউ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘লিটন এবং শান্ত দুজনেই পরামর্শ দিয়েছিল যে যেহেতু আমাদের রিভিউ বাকি আছে, তাই আমাদের এটি নেওয়া উচিত। আমরা জানতাম আমাদের দুটি রিভিউ হাতে আছে এবং এটি আমাদের পরিকল্পনারই অংশ ছিল।’

বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। সিরিজ হারের পর শাহিন শাহ আফ্রিদিদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করছেন সাবেক ক্রিকেটাররা। এই তালিকার একজন দেশটির সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির।
২৩ মিনিট আগে
বাংলাদেশের সঙ্গে পারল না পাকিস্তান। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে সফরকারী দল। অলিখিত ফাইনালে গতকাল তাদের ১১ রানের হারিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলের কাছে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
সতীর্থদের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অংশীদার হলেও সৌম্য সরকারের সময় কেটেছে বেঞ্চে বসে, কখনো বা পানি টেনে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন এই ব্যাটার। সিরিজ শেষে সৌম্যকে না খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ দলপতি মেহেদী হাসান মিরাজ।
৩ ঘণ্টা আগে
রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের আনন্দে ক্রিকেটার এবং ভক্তরা যখন একাকার, তখন সেই আনন্দের মাত্রা দ্বিগুণ করে দিল আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করেছে বাংলাদেশ; ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নয়ে উঠে এসেছে তারা।
৩ ঘণ্টা আগে