
লিগ পর্বে জাতীয় দলের আদলে গড়া লিটন দাসের ধূমকেতু একাদশকে হারিয়ে দিয়েছিল জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। আজ অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল দুর্বার। কিন্তু এবার শেষ হাসি হেসেছে লিটনের দল। ৭ রানে জিতেছে ধূমকেতু একাদশ।
আজ অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছে লিটনের দল। আগের ম্যাচগুলোর কোনোটিতে দু শর কাছাকাছি রান তুলতে না পারলেও এদিন ধূমকেতু আগে ব্যাট করে তোলে ২০৮ রান। বড় এই লক্ষ্য তাড়ায় এসে পরিস্থিতির সঙ্গে মানিয়েই ব্যাটিং করেছে দুর্বার। শেষ ওভারে জয়ের জন্য শান্তদের দরকার ছিল ১৬ রান। কিন্তু ৫ উইকেট হাতে থাকা দুর্বার মোস্তাফিজের ফাইনাল ওভারে তুলতে পারে মাত্র ৮ রান।
২০৯ রানের লক্ষ্য তাড়ায় এসে নিজেদের সেরা চেষ্টাটাই করেছে দুর্বার। যদিও প্রথম ওভারের পঞ্চম বলে তারা হারিয়ে ফেলে মেহেদী হাসান মিরাজকে। দলীয় ৩ রানের শুরু ধাক্কা খেলেও প্রথম পাঁচ ওভারে দুর্বার আর কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলে ৬১ রান। প্রথম পাঁচ ওভার শেষে ধূমকেতুর স্কোর ছিল বিনা উইকেটে ৫২। আর প্রথম ১০ ওভার শেষেও ধূমকেতুর চেয়ে রানে এগিয়ে ছিল দুর্বার। ১০ ওভার শেষে দুর্বারের রান ছিল বেশ। প্রথম ১০ ওভারে যেখানে ধূমকেতুর স্কোর ছিল ছিল ১০১/০, সেখানে দুর্বারের স্কোর ১০৫/৩। পরিস্থিতির সঙ্গে মানিয়েই দুর্বার ব্যাট করে গেছে। নুরুল হাসান সোহান ৩৫ বলে ৫৪ এবং আফিফ হোসেন ধ্রুব ৩৬ বলে ৬০ রান করে অপরাজিত থাকলেও শেষ ওভারে দুর্বার ১৬ বলের সমীকরণ মেলাতে পারেনি। ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানে থেমে যায় তাদের ইনিংস।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৮ রান তোলে ধূমকেতু। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম বড় এই স্কোরের ভিত গড়ে দেন। ছিন্ন হওয়ার আগে ১৪৯ রানের জুটি গড়েন তাঁরা। ৪৪ বলে ৪টি চার ও ৭টি ছয়ে ৭৯ রান করে আউট হয়ে যান সাইফ। তাঁর ইনিংসটির স্ট্রাইকরেট ১৭৯.৫৫। সাইফ আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তানজিদ। ৮টি চার ও ৪টি ছক্কায় ৫৪ বলে ৮৮* করেন তানজিদ। দলীয় স্কোর ২০০ পেরোতে অধিনায়ক লিটন দাসের ১৫ রানেরও অবদান। ২ ছক্কায় ৭ বলে এই ইনিংস খেলেন জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

কেবলমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপটাই খেলা হলো না বাংলাদেশের–একটা আফসোস হয়তো দীর্ঘ দিন থেকে যাবে ক্রিকেটার এবং ভক্তদের। এই ইস্যুতে গত কয়েক দিন ধরেই অস্থিরতা ছিল ক্রিকেট দুনিয়ায়, গড়িয়েছে অনেক জল। বাংলাদেশের সমর্থনে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত দ্বিমুখী চাপে বাংলাদেশের সব চাওয়া পূরণ করল আইসিসি।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার রোমাঞ্চ এখন বাংলাদেশ নারী ফুটবল দলে। অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার সেরাদের বিপক্ষে লড়তে যাওয়ার আগে আজ ২৬ সদস্যের দল সাজিয়েছে বাফুফে। ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের এই দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় বেশ বিপাকেই পড়েছে আইসিসি। গত কালকের বৈঠক শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে গুঞ্জন ওঠেছে। এরই মাঝে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেবে আইসিসি–এমন খবর প্রকাশ করেছিল বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম। তবে এসব হুমকিতে পিসিবি কিংবা পাকিস্তান সরকার ভীত নয় বলে জানালেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
২ ঘণ্টা আগে