Ajker Patrika

পাকিস্তানকে কোনো সাহায্যই করতে চান না আকরাম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫০
পাকিস্তানকে কোনো সাহায্যই করতে চান না আকরাম
বাবর আজমের সঙ্গে ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়াতে চান না দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বারবার পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার আহ্বান জানালেও কোনো সাড়া দিচ্ছেন না তিনি।

আকরামের মতে, পাকিস্তান ক্রিকেটের সমস্যাটা এত বেশি যে, একার চেষ্টায় সেটা সমাধান করা প্রায় অসম্ভব।

হেডিংলির পর লর্ডসে হেরে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে আজ মাঠে নামছে দুই দল। ইংলিশদের কাছে বাবর আজমের দল যে খুব বাজেভাবে হারবে, এমন শঙ্কা আগেই করেছিলেন আকরাম।

আকরাম বলেন, ‘আমি সিরিজ শুরুর আগেই জানতাম, আমরা ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারব। আমাদের ব্যাটিং ভুগছে, বোলিং গড়পড়তা মানের নিচে এবং ফিল্ডিং আরও খারাপ। এটা কোনো জটিল বিষয় নয়।’

তবে পাকিস্তানের ব্যর্থতার জন্য শুধু ক্রিকেটার বা ক্রিকেট বোর্ডকে দায়ী করছেন না আকরাম। দলের কিছু ক্রিকেটারের মানসিকতাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘তবে পাকিস্তানে আমাদের একটি কথা আছে—দুই হাত ছাড়া হাততালি দেওয়া যায় না।’

পাকিস্তান ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে সহায়তা করার বিষয়ে নিয়মিতই প্রশ্নের মুখোমুখি হন আকরাম। তাঁর মতে, ব্যক্তিগত উদ্যোগে এই সংকট কাটানো সম্ভব নয়, ‘সব সময়ই আমাকে জিজ্ঞেস করা হয়, “আপনি কি পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার জন্য কিছু করতে পারেন?” কিন্তু সমস্যাগুলো আরও গভীরে। এরা আমাদের শীর্ষ খেলোয়াড়, এর নিচে আর কিছুই নেই। নিচের স্তরে কোনো ব্যবস্থা নেই। গত কয়েক বছর ধরে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির কাঠামো পুরোপুরি এলোমেলো হয়ে আছে। কোনো ধারাবাহিকতা নেই, ধৈর্যও নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত