
টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির। ফাইনালে স্পেনের কাছে হেরে মাঠ ছাড়লেও বিশ্বকাপজুড়ে আর্জেন্টাইন মহাতারকার পারফরম্যান্সে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপ শেষে এখন সবচেয়ে বড় প্রশ্ন—রানার্সআপের কান্না কি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ বিশ্বকাপের স্মৃতি হয়ে থাকবে? সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য তেমনটা চান না।
ফক্স স্পোর্টসের স্টুডিওতে ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি আশা করি ও যত দিন সম্ভব খেলা চালিয়ে যাবে, যাতে আমরা ওকে আরও বেশি উপভোগ করতে পারি। ও কি পরের বিশ্বকাপে থাকবে? আমি জানি না, ফুটবলে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে ও খেলছে, এটাই আমাদের আনন্দ। যেদিন ও খেলা ছেড়ে দেবে, সেদিন আমাদের সবার মন খারাপ হবে।’
এটি ছিল মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বয়সকে পেছনে ফেলে পুরো আসরজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। টুর্নামেন্টে ৮ গোলের পাশাপাশি করেছেন ৪ অ্যাসিস্ট। প্রথম পাঁচ ম্যাচে টানা জালের দেখা পেয়েছেন ইন্টার মায়ামি তারকা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩ গোল। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে মেসির অ্যাসিস্ট থেকেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। যা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে।
বিশ্বকাপে মেসির এমন পারফরম্যান্সে মন্ত্র মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া। ইব্রাহিমোভিচ নিজেও এলএমটেনের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তাঁর মতে, বিশ্বকাপ জিততে না পারার কষ্ট থাকলেও মেসি খেলেছেন অবিশ্বাস্য এক টুর্নামেন্ট, ‘এই বিশ্বকাপে আমরা ওকে মন ভরে উপভোগ করেছি। আমি জানি বিশ্বকাপটা জিততে না পেরে ও ভীষণ দুঃখী। কিন্তু ও একটা অবিশ্বাস্য বিশ্বকাপ কাটিয়েছে। একা হাতে এই দলটাকে টেনে নিয়ে গেছে। ও যা করেছে, তা স্রেফ জাদুকরি।’
মেসির এই অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে ইব্রাহিমোভিচ আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্টে কখনো মনে হয়েছে ও এই গ্রহেরই কেউ না, আবার কখনো একদম আমাদের মতো রক্তমাংসের মানুষ হয়ে উঠেছে।’

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে