
জাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
ফাইনাল ঘিরে পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামের পরিবেশ ছিল উৎসবমুখর। ফাইনাল প্রথম দুই সেটে জিতলেও আগের চেয়ে এবার শিরোপা ধরে রাখা কঠিন ছিল সোয়াদের জন্য। চেনা প্রতিপক্ষ আল আমিন জুমারকে ২১-১৪ ও ২১-৪ পয়েন্টে হারিয়েছেন তিনি।
সোয়াদের মতো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সামনে দাঁড়িয়েছিলেন ঊর্মি। ২০২৩ সালে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী এককের ফাইনালে তার কাছে সরাসরি সেটে হেরেছিলেন নাছিমা। এবার সেই হারের শোধ নিলেন। প্রথম গেম ১২-২১ ব্যবধানে হেরে গেলেও। দ্বিতীয় ও তৃতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতেছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
৪ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
৫ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
৬ ঘণ্টা আগে