আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
জাতীয় দলের দায়িত্ব শেষ করে এখন মেসির গন্তব্য যুক্তরাষ্ট্র। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। ফলে খুব দ্রুতই তাঁকে আবার দেখা যাবে ক্লাব ফুটবলের মাঠে। ফিফা বিরতির পর মায়ামি পরবর্তী ম্যাচে ঘরের মাঠে ডিসি ইউনাইটেডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ১১ অক্টোবর ভোর সাড়ে ৫টায়।
কলম্বাস ক্রুর কাছে ২–১ গোলে হেরে ২৭ সেপ্টেম্বর শেষবার মাঠে নেমেছিল মায়ামি। সেই ম্যাচে দলের সমতাসূচক গোলটি করেছিলেন মেসি। এরপর জাতীয় দলের ব্যস্ততায় তিনি ফিরে যান আর্জেন্টিনায়। রোসারিও হয়ে ৪ অক্টোবর এসেইসায় দলের সঙ্গে যোগ দেন। সেখানেই সতীর্থদের সঙ্গে শেষ অনুশীলন, শেষ আড্ডা, শেষ আসাদো, সবশেষে আসে বহুল প্রতীক্ষিত বিদায়ী ম্যাচ। বেনিনের বিপক্ষে সেই ম্যাচ শেষ হয়েছে আর্জেন্টিনার জয় দিয়ে।
ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় নিউ ইংল্যান্ড। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ শিকাগো ফায়ার। ৬০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিলে।
প্লে-অফের আগে মেসিদের খেলতে হবে আরও সাতটি ম্যাচ। তার শুরুতেই রয়েছে টানা ব্যস্ততা।

এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশের সামনে এবার এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ। ২৭ অক্টোবর থেকে ভারতের পাঞ্জাবে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে বাংলাদেশ। আগামী বছর চিলিতে অনুষ্ঠেয় অলিম্পিক বাছাইপর্বেও জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের দুই দিন হতে চলল। কিন্তু যে মেসি দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার হয়ে অসংখ্য রেকর্ড, দেশটির ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো এত মুহূর্ত উপহার দিয়েছেন, তাঁকে কি এত সহজে ভোলা যায়! সামাজিক মাধ্যমে চোখ পড়তেই এখনো দেখা যায় আর্জেন্টিনার তারকা ফুটবলারকে নিয়ে একের পর এক পোস্ট।
৪ ঘণ্টা আগে
২০১৭ সালে টেস্ট মর্যাদা পেলেও আফগানিস্তান গড়ে বছরে দুটি করে টেস্ট খেলারও সুযোগ পায় না। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত ম্যাচ খেলা আফগানরা ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলে দীর্ঘ বিরতিতে। টেস্টে তাদের পারফরম্যান্সও আশানুরূপ নয়। আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকেই পাখির চোখ
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এবার ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড়ের জিতেছেন বাংলাদেশের এই তরুণ উইঙ্গার। সতীর্থদের ভোটে তাঁকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য।
৫ ঘণ্টা আগে