২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে অনেক আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ যখন দরজায় কড়া নাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। শিরোপা নির্ধারণী ফাইনালে আকর্ষণীয় আয়োজন থাকছে বলে জানিয়েছে ফিফা। কলম্বিয়ান পপতারকা শাকিরা পারফর্ম করলেন ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে।
শাকিরার পাশাপাশি পপ গায়িকা ম্যাডোনা এবং কে-পপ সেনসেশন বিটিএস বিশ্বকাপ ফাইনালে পারফর্ম করবে বলে ফিফা আজ নিশ্চিত করেছে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কাছে ফাইনালটা ঐতিহাসিক হতে যাচ্ছে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের বিরতির অনুষ্ঠানটি একটি সত্যিই বিশেষ মুহূর্ত হবে। এটা সঙ্গীত, ফুটবল এবং বিশ্বজুড়ে শিশুদের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করবে।’
ফাইনালে বিরতিতে যে অনুষ্ঠান হবে, সেটার কিউরেটর হিসেবে থাকছেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। তবে কতক্ষণের জন্য আয়োজন করা হবে তা অবশ্য জানানো হয়নি। বিবিসি জানিয়েছে, ১১ মিনিট হতে পারে এই আয়োজন।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে সুপার বোলের মতো করে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে ফিফা। তবে বিরতিতে কত সময় দেওয়া হবে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আজ শাকিরার ‘ডাই ডাই’ গান মুক্তি পাওয়ার কথা। ৮ মে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে গানটির ভিডিও পোস্ট করেছিলেন তিনি। কলম্বিয়ার পপতারকার গানটি ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গান।
শাকিরার ‘ডাই ডাই’ গানে দেখা যাবে নাইজেরিয়ান শিল্পী ও আফ্রোবিটস তারকা বার্না বয়কেও। গত রাতে যে টিজার প্রকাশ করেছেন, সেখানে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ ছিল। পাশাপাশি ২০০৬ জার্মানি বিশ্বকাপ, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের বলও ভিডিওতে দেখা গিয়েছিল। এর আগে ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল সংগীত ‘ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা’ গান গেয়ে হই চই ফেলে দিয়েছিলেন শাকিরা।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

২০২৬ আইপিএলে দুই পাঞ্জাবের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। এই লাইন শুনে অনেকের হয়তো মনে প্রশ্ন তৈরি হতে পারে পাঞ্জাবের দুটি ফ্র্যাঞ্চাইজি কি খেলছে? আসলে তা নয়। পাঞ্জাব কিংসের শুরুটা যত দাপটের সঙ্গে হয়েছিল, এখন শেষভাগে এসে মুখ থুবড়ে পড়েছে দলটি। দলের বাজে অবস্থায় নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
১০ মিনিট আগে
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। থাকছেন তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত।
১ ঘণ্টা আগে
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ধ্রুপদী ফাইনাল হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স। ফরাসিদের সেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছিলেন রান্দাল কোলো মুয়ানি, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তারকারা। তবে সাড়ে তিন বছর পর এসে আরেক বিশ্বকাপে জায়গা করে নিতে পারলেন না কোলো মুয়ানি-কামাভিঙ্গা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগ শেষ হতে বাকি রয়েছে দুই রাউন্ড। অথচ শিরোপার দাবিদার হিসেবে লড়াইয়ে টিকে আছে তিনটি দল। তবে আজ কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩টা ৪৫ মিনিটে যখন বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড মুখোমুখি হবে, তখন লিগেরই ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২ ঘণ্টা আগে