
বাংলাদেশ ফুটবল লিগ শেষ হতে বাকি রয়েছে দুই রাউন্ড। অথচ শিরোপার দাবিদার হিসেবে লড়াইয়ে টিকে আছে তিনটি দল। তবে আজ কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩টা ৪৫ মিনিটে যখন বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড মুখোমুখি হবে, তখন লিগেরই ফয়সালা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ১৬ ম্যাচে ১০ জয়, ৫ ড্র এবং এক হারে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কিংস। ঠিক ১ পয়েন্ট কম ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আবাহনী। ৩১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকা ফর্টিস এফসিও গাণিতিক হিসাবে শিরোপার দৌড়ে টিকে আছে, তবে সেই সমীকরণ বেশ জটিলই।
আজ জিতলে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলবে কিংস। তাদের পয়েন্ট হবে ৩৮। সে ক্ষেত্রে শেষ ম্যাচে কিংস হারলে এবং আবাহনী জিতলেও কিংসকে ধরা সম্ভব হবে না। যদি আজকের ম্যাচটি ড্র হয় বা আবাহনী জয়ী হয়, তবে শিরোপার ফয়সালা গড়াবে শেষ রাউন্ডে।
কিংস তাই অনেকটাই নির্ভার। দলটির অধিনায়ক তপু বর্মন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ড্র করলেও তাদের চেয়ে এগিয়ে থাকব, এটা আমাদের বাড়তি সুবিধা। ম্যাচটা জয়ের জন্যই মাঠে নামব। আবাহনী সেকেন্ড লেগে খুব ভালো করছে এবং ভালো পারফরম্যান্স করছে। তাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে কিন্তু আমরাও এই সেকেন্ড লেগে এসে খুব ভালো করেছি, ম্যাচ একটাও হারিনি। কালই (আজ) আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
পেশাদার তকমা পাওয়ার পর লিগে সর্বোচ্চ ছয়টি শিরোপা জিতেছে আবাহনী। নিজেদের রেকর্ডে নিশ্চয় ভাগ বসাতে দেবে না তারা। লিগে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম লেগের দ্বৈরথটি ড্র হয়েছে ২-২ গোলে। দুই গোলে পিছিয়ে থেকেও সেবার আবাহনী ম্যাচে ফেরে সুলেমান দিয়াবাতের সুবাদে। লিগে এখন পর্যন্ত ১০ গোল করেছেন তিনি।
১৭ গোল নিয়ে সবার ওপরে আছেন কিংসের দোরিয়েলতন। পারিশ্রমিক ইস্যুতে অন্য বিদেশিদের সার্ভিস না পেলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে কোনোভাবেই হাত ছাড়া করেনি কিংস। দোরিয়েলতনও তাই আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন নিয়মিত।
আবাহনী জয়ের পথে তাই বড় বাধা দোরিয়েলতনই। আকাশি-নীলদের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘কোচ কালকের ম্যাচ নিয়ে রণকৌশল সাজাচ্ছেন। আশা করছি, আমরা নিজেদের খেলাটা খেলতে পারব। আর দোরিয়েলতনকে নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা আছে।’
কুমিল্লায় সর্বশেষ দেখায় কিংসকে ১-০ গোলে হারিয়েছিল আবাহনী। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজও করতে হবে তেমন কিছু।
লিগে অপর তিন ম্যাচে মানিকগঞ্জে ফকিরেরপুল খেলবে পিডব্লিউডির বিপক্ষে। মুন্সিগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরে পুলিশ এফসির প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ।

আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। থাকছেন তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত।
২৮ মিনিট আগে
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ধ্রুপদী ফাইনাল হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স। ফরাসিদের সেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়েছিলেন রান্দাল কোলো মুয়ানি, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তারকারা। তবে সাড়ে তিন বছর পর এসে আরেক বিশ্বকাপে জায়গা করে নিতে পারলেন না কোলো মুয়ানি-কামাভিঙ্গা।
১ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের
১৩ ঘণ্টা আগে
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাও
১৫ ঘণ্টা আগে