
আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা রয়েছে, ফুটবল বিশ্বকাপের সময় সেটা স্পষ্ট বোঝা যায়। উন্মাদনার কারণ লিওনেল মেসি। জাদুকর, রেকর্ডের বরপুত্র—যত উপাধিই দেওয়া হোক না কেন, সব যেন কম পড়ে যায়। এবার বাংলাদেশের ফুটবল বাজার ধরতেই যেন মেসিকে নিয়ে বাংলায় পোস্ট দিল ইন্টার মায়ামি।
মায়ামির নু স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় ভোরে ক্রুজ আজুল-ইন্টার মায়ামি ম্যাচ না বলে চাইলে যেকেউ মেসি-ক্রুজ আজুল। মায়ামির দুটি গোলেই তিনি অবদান করেছেন। একটি তিনি করেছেন। অপরটি কাসেমিরোকে দিয়ে করিয়েছেন। ২-০ গোলে মায়ামি জেতে ক্যাম্পিওনেস কাপ। যা মেসির ক্যারিয়ারের ৪৮তম শিরোপা। আর্জেন্টাইন তারকার রেকর্ড শিরোপা জয়ের কয়েক ঘণ্টা পর ইন্টার মায়ামি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলায় ক্যাপশন দিয়েছে, ‘আরেক রাত, আরেক শিরোপা।’ ক্যাপশন শেষে স্বর্ণালি ট্রফির ইমোজি বসিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

বাংলায় দেওয়া পোস্টে ১০ ছবি বসিয়েছে মায়ামি। সেখানে মেসি-লুইস সুয়ারেজ-রদ্রিগো দে পল-কাসেমিরোদের শিরোপা হাতে হাস্যোজ্জ্বল চেহারার ছবি রয়েছে। সবাই মিলে একসঙ্গে ট্রফি হাতে নিয়ে উদযাপনের ছবিও দেখা গেছে। বাংলায় পোস্টটি ইন্টার মায়ামি দিয়েছে আজ সকাল ১১টা ২২ মিনিটে। ৫ ঘণ্টার মধ্যে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যর সংখ্যা ৫০০ ছুঁইছুঁই। শেয়ার হয়েছে ৭৩২।

ক্যাম্পিওনেস কাপ জিতে মায়ামি যেমন চতুর্থ শিরোপা জিতেছে, মেসিরও মায়ামির হয়ে চতুর্থ শিরোপা। ৪৮ শিরোপার মধ্যে সর্বোচ্চ ৩৫ শিরোপা তিনি জিতেছেন বার্সেলোনার জার্সিতে। ২০২২ কাতার বিশ্বকাপ জিতে তিনি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন। আর্জেন্টিনাও পায় ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ। চ্যাম্পিয়ন হয়েছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকাতেও। যেখানে ২০২১ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরার অবসান হয়েছে। ২০২২ ফিনালিসিমাও জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির পরে সর্বোচ্চ শিরোপার তালিকায় দুইয়ে দানি আলভেজ। ক্যারিয়ারে ৪৩ শিরোপা জিতেছেন আলভেজ। ২০২৩ সালের জানুয়ারির পর প্রতিযোগিতামূলক ফুটবলে আর তাঁকে দেখা যায়নি। এমনকি মেসির সঙ্গে আলভেজ বার্সেলোনায় অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষীও হয়েছেন।
ক্রুজ আজুল-ইন্টার মায়ামি ক্যাম্পিওনেস কাপ ফাইনাল শুরুর ২৪ মিনিটেই তিনি গড়ে ফেললেন রেকর্ড। বন্ধু লুইস সুয়ারেজের ক্রসে মাথা ছুঁয়ে মেসি করে ফেললেন মায়ামির হয়ে তাঁর শততম গোল। শুধু গোলের রেকর্ড গড়েই থেমে থাকেননি আর্জেন্টাইন তারকা, করেছেন অ্যাসিস্টও। ৮১ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন কাসেমিরো।
চ্যাম্পিয়ন হওয়ার পথে মায়ামির হয়ে গোলের সেঞ্চুরি করলেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির জার্সিতে ১১৫ ম্যাচে করলেন শততম গোল। যেটা তাঁর আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ক্যারিয়ার সব মিলিয়ে দ্রুততম সেঞ্চুরি। তার আগে আর্জেন্টিনা, বার্সেলোনার হয়েও গোলের সেঞ্চুরি করেছেন মেসি। তবে তখন শততম গোল করতে আর্জেন্টিনা, বার্সেলোনার জার্সিতে ১৫০-এরও বেশি ম্যাচ খেলতে হয়েছিল তাঁকে। কাতালানদের হয়ে গোলের সেঞ্চুরি করেছিলেন ১৮৮ ম্যাচে। আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে খেলতে হয়েছিল ১৭৪ ম্যাচ।

ডারউইনে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ ঐতিহাসিক জয়ের পর ম্যাচসেরা হয়েছিলেন হাসান মাহমুদ। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মাসসেরা ক্রিকেটার হতে পারেননি। তাঁকে ছাড়িয়ে মাসসেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা।
৪ ঘণ্টা আগে
প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আক্রমণে উঠে ব্যবধান কমানোর দুটো সুযোগও এসেছিল। কিন্তু দুটিই হাতছাড়া। এরপর ম্যাচের শেষ ২৫ মিনিটে আরও চার গোল হজম করে এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার কাছে ৬–০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের কালো থাবা তো নতুন কিছু নয়। এ মাসের শুরুতে তিন জনকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই অভিযোগে অভিযুক্ত হলেন আরও দুই কর্মকর্তা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুর্নীতিবিরোধী ধারা ভাঙার অভিযোগে আজ নতুন করে দুই কর্মকর্তাকে
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডে চলছে বাংলাদেশি ক্রিকেটারদের জয়জয়কার। হাসান মাহমুদ কেন্ট ছাড়লেও ব্যাটনটা যেন সৈয়দ খালেদ আহমেদের হাতেই তুলে দিয়ে এসেছেন। হাসানকে দেখে উজ্জীবিত খালেদ পেসার কাঁপাচ্ছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুতে। তবে হ্যাটট্রিকের কাছাকাছি যে পৌঁছে গিয়েছিলেন, সেটা বেমালুম ভুলেই গিয়েছিলেন খালেদ।
৬ ঘণ্টা আগে