এশিয়ান গেমস

২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। লিটন দাসকে অধিনায়ক করে শক্তিশালী দল নিয়ে জাপান যাবে বাংলাদেশ।
২০১০ এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতেছিল বাংলাদেশ। আরও একবার সর্বোচ্চ সাফল্যের লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ ছাড়াও এরই মধ্যে এশিয়ান গেমসের জন্য দল দিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) আঞ্চলিক প্রতিযোগিতাটির জন্য নিজেদের দলে তারকা ক্রিকেটারদের রেখেছে। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এবারের এশিয়ান গেমস হতে যাচ্ছে ২০২৮ অলিম্পিকের ড্রেস রিহার্সাল।
টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সবশেষ ২০২৫ সালের মে মাসে শারজাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই তাঁকে ফিরিয়েছেন নির্বাচকেরা। দলে রাখা হয়নি দুই গতি তারকা তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে।
বাংলাদেশের ব্যাটিং লাইনে আছেন যথারীতি তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেনরা। বোলিং বিভাগে থাকছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদদের মতো নিয়মিত মুখরা।
নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে।
বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পাবেন—সেটিই এখন বড় প্রশ্ন। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটবারের ব্যালন ডি’অর জয়ীর বিদায়ের পর মর্যাদাপূর্ণ এই জার্সির নতুন মালিক হিসেবে তরুণ মিডফিল্ডার নিকো পাসকে বেছে নিয়েছেন লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তাওহীদ হৃদয়ের দখলে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।
২ ঘণ্টা আগে
অপহরণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সেই পরিকল্পনা সফল হতে দেয়নি ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিচক্ষণতায় অপহরণকারীদের হাত থেকে বেঁচে গেছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের অধিনায়ক।
৩ ঘণ্টা আগে
ডাবল সেঞ্চুরি করে আগের দিন অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। সেই ইনিংসটাকে আরও বড় করে ত্রিপল সেঞ্চুরিতে রূপ দিলেন। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে ত্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন এই ব্যাটার।
৬ ঘণ্টা আগে