
মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের ডাগআউটে বাঁধভাঙা উল্লাস। নেপালের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে আজ টানা তৃতীয়বার নারী সাফের ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এই জয়ের পেছনে মিশে আছে আবেগও। প্রথমার্ধে জাদুকরী গোল করে ম্যাচসেরা হওয়া ঋতুপর্ণা চাকমা ট্রফি হাতে দাঁড়িয়ে এই অবিস্মরণীয় জয় উৎসর্গ করেছেন সতীর্থ শিউলি আজিমের প্রয়াত মাকে।
গতকাল ভোরে কিডনি জটিলতায় না ফেরার দেশে পাড়ি জমান শিউলির মা বাসনা আজিম। গোয়ায় বসে সেই খবর শুনতে হয় শিউলিকে। পুরো দলও তাতে একপ্রকার মানসিকভাবে ভেঙে। তা সত্ত্বেও মাঠের লড়াইয়ে হাল ছেড়ে দেয়নি।
রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ঋতুপর্ণা বলেন, ‘অনেক ভালো লাগছে। এটা অনেক কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য। এই জয়টা আমরা আমাদের সতীর্থ শিউলি দিদির মাকে উৎসর্গ করেছি এবং সকল দেশবাসীকে আমরা উৎসর্গ করেছি।’
মাঠের ভেতরে এই আবেগ আর প্রতিজ্ঞার প্রতিফলন ফুটিয়ে তুলতে অবশ্য মারিয়া মান্দাদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। সেমিফাইনালের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকা নেপাল ম্যাচের ২৩ মিনিটেই গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধের প্রায় ৪০ মিনিট পর্যন্ত নেপালি ফুটবলারদের আক্রমণে কোণঠাসা ছিল বাংলাদেশ, হজম করতে হয়েছে একের পর এক আক্রমণ। কিন্তু বিরতির ঠিক আগে কোচ পিটার বাটলারের কৌশলগত চাল আর ফুটবলারদের হার না মানা মানসিকতা ম্যাচের দৃশ্যপট বদলে দেয়।
যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে সরাসরি ‘অলিম্পিক গোল’ করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা, যা বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখে।
দ্বিতীয়ার্ধে গোয়ার তীব্র গরম আর ফাইনালের টিকিটের তীব্র স্নায়ুচাপের মুখে দাঁড়িয়েও লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ডাগআউট থেকে আসা বদলি ফরোয়ার্ড সাগরিকা তৈরি করেন আরেক ইতিহাস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের রক্ষণভাগকে স্তব্ধ করে দিয়ে জয়সূচক গোলটি করেন তিনি। সাগরিকার এই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনা ট্রফি জিতবে কি না, তা সময়ই বলে দেবে। তবে মেসির দলকে ভালোবেসে সাড়ে ৯ মাসে ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া এই তিন আর্জেন্টাইন যে ইতিমধ্যেই জীবনের এক পরম ট্রফি জিতে নিয়েছেন, তা বলাই বাহুল্য।
৮ ঘণ্টা আগে
র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দল (২১১) সান মারিনো। বাংলাদেশ (১৮১) এগিয়ে আছে ৩০ ধাপ। তবে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখেন না হামজা, ‘ম্যাচটি নিশ্চিতভাবেই সহজ হবে না। ওরা সব সময় বড় দেশগুলোর বিপক্ষে খেলে অভ্যস্ত, ওদের খেলার গুণগত মানও অনেক উন্নত। আমরা ওদের মাঠে খেলছি, ওদের নতুন কোচ এসেছে—সব মিলিয়ে
৯ ঘণ্টা আগে
গত এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। মোসাদ্দেকের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে অনুপস্থিত থাকা উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান আবার দলে জায়গা পেয়েছেন।
১২ ঘণ্টা আগে
৭২ মিনিটে আনিকার পরিবর্তে মাঠে নামেন সাগরিকা। বদলি হিসেবে নেমেই নেপালের রক্ষণভাগে চাপ তৈরি করেন তিনি। ৭৮ মিনিটে তাঁর জোরালো শট দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন আঞ্জিলা সুব্বা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নির্ধারক মুহূর্ত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের রক্ষণভাগের ফাঁক কাজে লাগিয়
১২ ঘণ্টা আগে