
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। তাদের হারিয়ে এই গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে লঙ্কানরা। আজ বাংলাদেশ-আরব আমিরাত লড়াইয়ের জয়ী দল শ্রীলঙ্কার সঙ্গে শেষ চারে জায়গা করে নেবে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় ভুলে যাওয়ার মতো। রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফেরেন দিলারা আক্তার। দলীয় ৮ রানে সোবহানা মোস্তারিকেও হারায় বাংলাদেশ।
ব্যাটিং বিপর্যয়ের মাঝে আশা জাগিয়েছিলেন জুয়ারিয়া ফেরদৌস। তবে এই ওপেনার (২০ বলে ১৬) ফিরলে ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন জ্যোতি। কিন্তু অধিনায়কের ২৩ রানের ইনিংস থামান সুরক্ষা কোতি। ১২তম ওভারের পরপর স্বর্না আক্তার ও ফাহিমা খাতুনকে হারালে আরও চাপ বাড়ে বাংলাদেশের।
শেষ দিকে ৩১ বলে ৩ চারে শারমিন আক্তারের ৩৮ রানের ইনিংসে ভর করে ১০০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। ১৬ রান আসে নাহিদা আক্তারের ব্যাট থেকে। আরব আমিরাতের হয়ে ১১ রানে ৩ উইকেট নেন কোতি। ইন্ধুজা নন্দকুমারের শিকার দুটি; ২১ রান দেন তিনি।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
২ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
৩ ঘণ্টা আগে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী লামিনে ইয়ামাল। তবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কারটি জিততে নিজের পক্ষে প্রচারণা চালানো কিংবা কারও কাছে অনুরোধ করার প্রয়োজন মনে করছেন না ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৪ ঘণ্টা আগে