
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ঘরের মাঠের এই টুর্নামেন্টে দীর্ঘদিন ধরে একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাব অনুভব করছে বাংলাদেশ। রোনানের অন্তর্ভুক্তি সেই ঘাটতি পূরণে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়।
বাফুফে ভবনে সাংবাদিকদের ফাহাদ করিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকেই আমাকে সে কনফার্ম করেছে যে, ইনশা আল্লাহ সে আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় তালিকা নিবন্ধনের শেষ দিন। আমরা তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।’
গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে দল। পুরো টুর্নামেন্টেই নজর কেড়েছিলেন রোনান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রি-কিক ও হেডে দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে জেতান তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন রোনান।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় এবার খেলছে ছয়টি দল। ড্র অনুযায়ী, ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ১৭ নভেম্বর।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
১১ মিনিট আগে
দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৬ ঘণ্টা আগে